মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল বৃহস্পতিবার (১১ জুন) দলের সব সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতিদের জরুরি বৈঠক ডেকেছেন কংগ্রেস সবাপতি মল্লিকার্জুন খাড়গে। ইন্দিরা ভবনে ওই বৈঠক বসবে। সূত্রের খবর, ওই বৈঠকেই দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের বিস্তারিত জানানো হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাডু সহ আরও বেশ কয়েকটি রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে কথা হবে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভরাডুবির পরেই তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন ধরেছে। দলের ৫৮ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় আলাদা গোষ্ঠী গড়ে বিরোধী দলনেতার পদ হাসিল করেছে। শুধু বিধানসভাতেই নয়, লোকসভাতেও সংসদীয় দলে ভাঙন ধরেছে। কাকলি ঘোষদস্তিদার ও শতাব্দী রায়ের নেতৃত্বে ২০ বিদ্রোহী সাংসদ আলাদা গোষ্ঠী গড়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এমনকি এনডিএ’কে সমর্থনের কথাও জানিয়েছেন। এমনকি রাজ্যসভায় দলের দুই সাংসদ সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেবও ইস্তফা দিয়েছেন। কার্যত তৃণমূল ভেঙে ছারখার হয়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবারই ১০ জনপথে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১০ জুন) সকালে রাহুল গান্ধির সঙ্গে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই দুই বৈঠকের পরেই জোর চর্চা শুরু হয়েছে, তাহলে কি কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? একাধিক সংবাদমাধ্যম (যাদের অধিকাংশই বিশ্বাসযোগ্যহীন) এবং বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত) দাবি করেছে, ‘কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভানেত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধি-রাহুল গান্ধি।’

যদিও ওই খবরের কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। তবে বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক জোট গড়া হবে কিনা, নাকি মমতার দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্বের কথায়, ‘বিজেপি যেভাবে বিভিন্ন দলকে শেষ করতে আগ্রাসী মেজাজে ঝাঁপিয়েছে, তাতে পদ্ম শিবিরের বিরোধী কোনও রাজনৈতিক দলই আর আমাদের কাছে অচ্ছ্যূত নয়। অতীতের কোনও কিছুই মনে রাখা হচ্ছে না। বিপদগ্রস্থ সব দলকে বাঁচাতে আমরা সর্বতোভাবে চেষ্টা চালাব।’

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম, নবান্নে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম