আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় ঘটনায় এবার রেলের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিনিধি : বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় এবার রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মৃতের পরিবার। এই ঘটনায় মৃত তিনজনের মধ্যে একজন হলেন মাফিজা খাতুন। এবার মাফিজা খাতুনের স্বামী আবদুল মাফিদ শেখ অভিযোগ দায়ের করলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মাফিজার স্বামী।

গত বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে যায়। ট্যাঙ্ক ভেঙে প্লাটফর্মের শেডের ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাফিজা খাতুনের। মাফিজার মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি তোলে তাঁর পরিবারের সদস্যরা। রেলের তরফে জানানো হয়, ক্ষতিপূরণ পেতে হলে নথিপত্র জমা দিতে হবে। সেইসঙ্গে মাফিজার দেহ হাসপাতালে নিয়ে যেতেও বলা হয়। সেইমতো আবার হাসপাতালে ফেরে মাফিজার পরিবার। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও মাফিজার পরিবার ক্ষতিপূরণের টাকা পায়নি। এরপরই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন মাফিজার স্বামী।

এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতের স্বামীর কাছে কোনও প্রামান্য নথি ছিল না। উল্লেখ্য, ইতিমধ্যে মৃতের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করে রেল। পাশাপাশি আহতেদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ