হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপাকে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডে দলের ছাত্র পরিষদের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের শর্ত লঙ্ঘন করার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন। গতকাল, শুক্রবার কলকাতা পুলিশকে FIR দায়েরের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ মতোই আজ, শনিবার দুপুরে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে হেস্টিংস থানা। মমতার বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। একই সঙ্গে আদালতের নির্ধারিত সময়ের শর্ত বেঁধে দেওয়ার পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে শুধুই তৃণমূলনেত্রী নন। অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/২২৩/১২৫(ক)/১৩২/২৮৫ ধারায় এফআইআর দায়ের করেছে হেস্টিংস থানা।

সূত্রের খবর, এই এফআইআরের ভিত্তিতেই এবার কালীঘাট তৃণমূল ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে হেস্টিংস থানার পুলিশ। শর্তসাপেক্ষে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূলের দুই শিবিরকেই সভার অনুমতি দেওয়া হয়েছিল। কালীঘাট তৃণমূলকে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ক্যাথিড্রাল রোডের উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। রাস্তার উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায় তৃণমূল কর্মীদের ভিড়ের চাপে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। সেই সমস্ত কারণ নিয়ে মমতা এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পুলিশ।

আরও পডুন: ‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গতকাল, শুক্রবারই যাদবপুর থেকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের নির্দেশকে ভাঙলেন। রাস্তার একটি লেন ছেড়ে সভা করতে বলেছিল হাইকোর্ট। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন তিনি। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং ওনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। কাউকে ছাড়া হবে না।’

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশকর্মীর কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্য়ান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার