লালগড়ের জঙ্গলে মঙ্গলবার রাতে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগড়: পশ্চিম মেদিনীপুরে ভাদুতলা থেকে লালগড়ের রাস্তার ধারে থাকা জঙ্গলের আগুন লেগে যায়। মঙ্গলবার রাতের অন্ধকারে কে বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অল্প সময়ের মধ্যেই আগুন(Fire) জঙ্গলে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ।উল্লেখ্য, এই সময়ে জঙ্গলে গাছের তলায় পড়ে থাকে গাছের শুকনো পাতা, আগুন ধরে গেলে তা সহজেই ছড়িয়ে পড়ে জঙ্গলে এবং ভয়াবহ রূপ ধারণ করে। এই আগুনে বনজ প্রাণ এবং সম্পদের বিপুল পরিমাণে ক্ষতির পাশাপাশি বাস্তুতন্ত্রের ক্ষতি হবে বলেই বনদপ্তর(Forest Department) আধিকারিকদের অভিমত।

বুধবার দুপুরে ঝাড়গ্রামে(Jhargram) পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের রাতে জঙ্গলে শুকনো পাতায় কে আগুন দিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করছে। রাতেই ওই জঙ্গলে স্থানীয় মানুষজন এবং দমকল বিভাগ আগুন নেভানোর কাজে হাত লাগায়। রাতে ঝাড়গ্রাম এলাকায় কিছুটা বৃষ্টি শুরু হলে আগুন এবার ক্ষেত্রে তা সাহায্য করে।

লালগড়ের(Lalgar) গভীর জঙ্গলে এই আগুন লাগার দরুন অনেক দামি গাছ পুড়ে যায়। স্থানীয় মানুষজনের মতে কি বা কারা অসতর্কতার জেরে জ্বলন্ত সিগারেট বা বিড়ি জঙ্গলে ফেলে থাকলে সেখান থেকে আগুন ছড়াতে পারে। বুধবার সকালে আগুনের ঘটনাস্থলে পুলিশের টিম তদন্তে যাবে বলে জানা গিয়েছে।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!