ফের দুর্ঘটনা গাইসালে, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুর্ঘটনার কবলে গাইসাল। তবে এবার শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনে ধরে গিয়েছে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, মঙ্গলবার ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগে যায়।

এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনের চালককে ফোন করেন গার্ড। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গিয়েছে, গাইসালে নর্থ কেবিনের কাছে এই ভয়াবহ আগুনটি লাগে। ফলে তখনই গুঞ্জরিয়ায় থমকে যায় একটি রাজধানী এক্সপ্রেস।

এই ঘটনার বিষয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, “হঠাৎই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। অনর্গল ধোঁয়ায় চারদিক পুরো সাদা হয় যায়। ট্রেন থামানো হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। তাঁদের কর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ইঞ্জিনের একটা অংশ পুড়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। যাত্রীদের সকলকেই নিরাপদে ট্রেন থেকে নামানো হয়।”

আরপিএফ পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হয়, “খুব বড় কিছু হয়নি। যাত্রী, চালক, গার্ড সকলেই সুরক্ষিত রয়েছেন। রেলের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছেন। কী ভাবে আগুন লাগল, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলত ব্যাহত হয়।”

তবে এই দুর্ঘটনা বড় সড় আকার ধারন করতে পারেনি। খুব সাবধানতার সঙ্গে দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে এই আগুনটি লেগেছে তা এখনও জানা যায়নি পরিষ্কার ভাবে। তদন্ত করবে কর্তৃপক্ষ।

মনে করা হচ্ছে, আরপিএফ ও দমকল বাহিনীর তৎপরতায় অনেক বড় দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গিয়েছে ওই স্টেশনের অঞ্চল ও সাধারণ মানুষ।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়