বিরাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বাবা ও ছেলে

শীতের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে মৃত্যু (Death) হল দু জনের। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে মৃত্যু (Death) হল দু জনের। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটির (Birati) মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিরাটির মহাজাতি নগর এলাকায় ওই দোতলা বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়ির মধ্যে ছিলেন ওই বাড়ির তিন বাসিন্দা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় ওই বাড়ির মধ্যে ছিলেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মা। দ্রুত তিনজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে বিদ্যুৎ এবং তাঁর বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিদ্যুৎবাবুর মা গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।

মৃত বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি একটি ব্যাঙ্কে চাকরি করতেন। তাঁর বাবার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি রেলের প্রাক্তন কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছন তদন্তকারীরা। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই বাড়িতে আগুন লাগে।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির