রামপুরহাটকাণ্ড বৃহত্তর ষড়যন্ত্র, দোষীরা শাস্তি পাবে! দাবি ফিরহাদের

রামপুরহাটের ঘটনা তৃণমূল ও বাংলাকে হেয় করার লক্ষ্য নিয়ে ঘটানো বৃহত্তর ষড়যন্ত্র। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। আশ্বাস ফিরহাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) থানার বাগটুই গ্রামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার ঘটনার পরে পরেই সেখানে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এখনও পর্যন্ত বাগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ৮ জনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও বেসরকারি মতে সংখ্যাটা প্রায় ১৮। এই ঘটনা সামনে আসার পরে পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল রামপুহাটে পাঠান। তার জেরে ফিরহাদ এদিন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলেন। পরে তিনি রামপুরহাটের সার্কিট হাউসে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি জানান, রামপুরহাটের ঘটনা তৃণমূল কংগ্রেস ও বাংলাকে হেয় করার লক্ষ্য নিয়ে ঘটানো বৃহত্তর ষড়যন্ত্র। তবে যে বা যারাই এই ঘটনার পিছনে দায়ী থাক না কেন তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

ফিরহাদ এদিন জানিয়েছেন, ‘যারা ভাদু শেখকে খুন করেছে তাঁরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। একটা কথা মনে রাখবেন, সবার ওপরে মানুষ সত্য, তাহার উর্ধ্বে কিছু নেই। যে বাচ্চ দুটো মারা গিয়েছে, যে সব মহিলারা মারা গিয়েছেন তাঁরা তো কোনও রাজনীতি করতেন না। তাঁদের মারা হল কেন? এই ঘটনা চরম বর্বোরোচিত। কোনও মতেই এই ঘটনা মেনে নেওয়া হবে না। রীতিমত ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসকে হেয় করার লক্ষ্য নিয়ে, রাজ্য সরকারকে খাটো করার অভিসন্ধি নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। মুখ্যমন্ত্রী সিট গঠন করে দিয়েছেন। তাঁরা তদন্ত করছেন। ১১জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন। যারা দোষী তাঁরা কেউ ছাড়া পাবে না। যারা আইনশৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলছেন তাঁদের বলব গুজরাত আর উত্তরপ্রদেশের দিকে তাকাতে। উত্তরপ্রদেশে কী ভাবে ৮জন পুলিশকর্মী একসঙ্গে খুন হলেন? গুজরাতে ২ হাজার মানুষকে খুন করা হয়েছিল। বাংলা অনেক ভাল আছে। আমি এক্সপার্ট নই। আগুন কীভাবে লেগেছে সেটা তদন্ত সাপেক্ষেই জানা যাবে।’

বস্তুত ফিরহাদ যা জানিয়েছেন সেটাই এদিন আগেই জানিয়ে দেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুপাত্র কুণাল এদিন প্রথমে টুইট করেন। সেখানেই তিনি জানিয়ে দেন, ‘রামপুরহাটের আগুনের ঘটনায় রাজনীতি নেই। মৃত্যু দুঃখের। এইভাবে মৃত্যু আরও দুঃখের। যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, তাঁদের রাজ্য থেকেও আমাদের প্রায়শই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে হয়। বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যে নিয়মিত অপমৃত্যু ও হত্যা চলছে। বাংলার পরিস্থিতি ভালো। তদন্ত চলছে। বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল নেতাকে খুন করে তারপর এই আগুন লাগানো হয়েছে। শান্ত বাংলাতে ইস্যু তৈরি করতে কারা এই কাজ করেছে, তা সকলেই বুঝছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। ওসি-কে ক্লোজড করা হয়েছে, এসডিপিও অপসারিত হয়েছেন। সিট গঠিত হয়েছে। এখনও পর্যন্ত ১১জন গ্রেফতার হয়েছেন।’ একই সঙ্গে রামপুরহাটের ঘটনায় এদিন রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তিনি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মনে হচ্ছে ওখানে কোনও বড়সড় রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র। রাজ্য সরকার এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সব দুর্গত পরিবারকে ত্রাণ দেওয়া হবে। শান্তি বজায় রাখার আবেদন করছি। তদন্ত দল তৈরি করা হয়েছে। এডিজি সিআইডি নেতৃত্ব দিচ্ছেন।’

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা