দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : মন্দির উদ্বোধনের পর দিঘায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমী। সকালে মঙ্গলআরতি দিয়ে শুরু হয়েছে পুজো।  রীতি মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। মহাসমারোহের সঙ্গে পুজোর কাজ চলছে।

চলতি বছরে অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই প্রথম সেখানে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে। জন্মাষ্টমী উপলক্ষ্যএ সকাল ৬টা এথকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। আচার অনুষ্ঠানের মাধ্যেমে পুজোর কাজ চলছে। সকাল ৬টায় দরজা খোলার পরে সাড়ে ছটায় মঙ্গল আরতি হয়েছে। সাড়ে সাতটায় কীর্তন অনুষ্ঠান পালন করা হয়েছে। খোল, কীর্তন কৃষ্ণনাম হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে পর্যটকরাও ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। সমুদ্র সৈকতে যেমন মানুষের ভিড় থাকে, তেমন মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছে অনেককে। শুক্রবার স্বাধীনতা দিবস ছিল, শনিবার জন্মাষ্টমী, রবিবার ছুটি। পর পর তিনদিন ছুটি থাকায় অনেকেই একটানা ছুটি নিয়ে চলে গিয়েছেন দিঘায়। জগন্নাথ মন্দিরের দর্শন করতে সেখানে হাজির হচ্ছেন অনেকে। দিঘার প্রায় সব হোটেল বুকিং হয়ে গিয়েছে।

জগন্নাথদেবদের সঙ্গে রাধা-কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ফুলে মালা, ধূপ-চন্দনে সজ্জিত করে তোলা হয়েছে।সকাল তেকেই মন্দির চত্বরে চলছে কীর্তন হরিনাম। হোটেল ভাড়ায় যাতে পর্যটকরা প্রতারিত না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবসে নাশকতা এড়াতে দিঘা, মন্দারমণির সৈকত ও দিঘার জগন্নাথ মন্দিরের ও দিঘা সীমান্তে নজরদারি রাখছে পুলিশ। স্পিড বোট ও জেট স্কি নিয়ে টহল দিচ্ছে পুলিশবাহিনী। হোটেলগুলোতেও রয়েছে নজরদারি। হোটেলগুলোতে য।াতে কালোবাজারি না হয় সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

বাড়ির ডাউন পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা? রইল সঞ্চয় বাড়ানোর ৩ কৌশল

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে