দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর কিছুক্ষণ বাদেই রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হবে। তার আগেই সব বুথের বাইরে পড়েছে লম্বা লাইন। এখন পোলিং এজেন্টরা ইভিএমের মক পোল প্রক্রিয়া বুঝে নিচ্ছেন। আজ, বৃহস্পতিবার রাজ্যের ১৬টি বিধানসভার ১৫২ আসনে ভোট। রয়েছে জঙ্গলমহল, পাহাড়ও। কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে ভোটগ্রহণ। এবারে ভোটে একগুচ্ছ নিয়ম লাগু হয়েছে। যার মধ্যে অন্যতম, প্রতি বুথে থাকবে ‘ভোটার সহায়তা বুথ’। সেখানে মূলত দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। সহায়তা বুথে ভোট শুরুর আগে সেখানে উপস্থিত থাকবেন বিএলও এবং তাঁর এক সহকারী। তাঁরাই স্থির করবেন, কোন কোন ভোটার লাইনে দাঁড়াতে পারবেন।

আরও পডুন: ‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

এদিনের দফাতে ভাগ্য পরীক্ষা হবে মোট ১৪৭৮ জন প্রার্থীর। লড়াইয়ে রয়েছে একাধিক রাজনৈতিক দল। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১৩১১ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ০৪৫ জন। সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। এখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন। প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া, ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোট ৪৪ হাজার ৩৭৬টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। মোট ব্যালট ইউনিট ব্যবহার হবে ৫৯ হাজার ৭৭৭টি এবং কন্ট্রোল ইউনিট থাকবে ৫৯ হাজার ৯৮০টি। ভিভিপিএটি থাকবে ৬৪ হাজার ৪৬৬টি।

উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরে ভোট। রয়েছেন একাধিক হেভিওয়েট, একাধিক গুরুত্বপূর্ণ আসনও। তালিকায় যেমন রয়েছে, বহরমপুর, নন্দীগ্রাম, ডেবরা, দিনহাটা, সবং, ময়না, হলদিয়া, দার্জিলিং, শিলিগুড়ির মতো আসন, তেমনই প্রার্থীদের মধ্যে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, শুভেন্দু অধিকারী, উদয়ন গুহ, গৌতম দেব, বীরবাহা হাঁসদা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ, ভোটকর্মী পাঁচ লক্ষের বেশি। স্পর্শকাতর বুথ প্রায় ১৫ হাজার।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ