প্রথম দোল উপলক্ষ্যে সেজে উঠছে দিঘার জগন্নাথ মন্দির, বিগ্রহ দর্শনের সময়সূচীতে বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: প্রথম রথের পর এবার  দিঘায় হতে চলেছে প্রথম দোল।  এই সময়ে স্বাভাবিক ভাবেই ভিড় জমাবেন সাধারণ মানুষ থেকে ভক্তরা। দোল উপলক্ষ্যে সেজে উঠছে দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম । ৩ ও ৪ মার্চ ধুমধাম করে পালিত হবে রঙের উৎসব। তবে এর মধ্যেই ভক্তদের জন্য কিছু তথ্য শেয়ার করেছেন দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামণ দাস , যা জেনে রাখা জরুরি। কারণ দোল ও চন্দ্রগ্রহণের কারণে মন্দিরে প্রবেশের সময়সূচীতে কিছুটা বদল করা হয়েছে। জেনে নিন যাবতীয় তথ্য। 

জেনে নিন  মন্দিরে কখন কখন প্রবেশ করতে পারবেন…

 ৩ মার্চ ভক্তরা সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। সেখানে অন্যান্য সাধারণ  দিনে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকত মন্দির;

৩ মার্চ চন্দ্রগ্রহণের কারণে   বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। গ্রহণ শেষ হলে বিগ্রহের অভিষেক ও নতুন পোশাক পরানোর পর ফের মন্দির খোলা হবে।

ভক্তদের জন্য থাকবে বিশেষ প্রসাদের ব্যবস্থা। রাতভর  হবে কীর্তন, নাচ, গান ।

 ৪ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দেব-দেবীদের আবির দান।

আরও পড়ুন: ভোটে অশান্তি রুখতে মঙ্গলবার থেকেই বন্ধ ভারত-নেপাল সীমান্ত

নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেছেন, ‘প্রতি বছর দোলের সময়ে রেকর্ড ভিড় হয় দিঘায়। তাঁদের নিরাপত্তায় আগে থেকেই তৎপর হয়েছে প্রশাসন।’

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের