কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাঘ এবং মানুষের মধ্যে প্রতিনিয়ত চলছে খণ্ডযুদ্ধ। এই আবহে ফের সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণের মৃত্যু হয় তাঁর । বৃহস্পতিবার বিকেলে পীরখালি জঙ্গলের খাঁড়িতে ঘটে এই ঘটনা । মৃত ব্যক্তির নাম অজয় সর্দার(৫১), বাড়ি কাঁটামারি গ্রামে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অজয়সহ তিন মৎস্যজীবী কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাঁড়ি থেকে নৌকো নিয়ে ফিরছিলেন । আর সেইসময় ঘটে বাঘের হামলার ঘটনা । হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে বাঘ বেরিয়ে এসে অজয়ের ঘাড়ে কামড়ে ধরে । এরপর তাঁর দুইসঙ্গী বাঘের দিকে তেড়ে গেলে সে ভয়ে ফের জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।  সঙ্গে সঙ্গে  আহত অজয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গীরা । শুক্রবার প্রাণ হারান তিনি । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া । এই প্রসঙ্গে অজয়বাবুর স্ত্রী সরস্বতী সর্দার জানিয়েছেন, ‘নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যাওয়ার সময় সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিল । পরে শুনতে পাই ওঁর  শরীর খারাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালেই জানতে পারি মৃত্যু হয়েছে স্বামীর ।‘

উল্লেখ্য, জীবন-জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে যান সুন্দরবন এলাকার বহু বাসিন্দা। আর তাতেই বিপদ ঘনিয়ে এল বিপদ। বলা বাহুল্য, গত ১৫ ডিসেম্বর হেড়োভাঙার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলেন  শ্রীপদ মিস্ত্রি।  সঙ্গীদের সামনে থেকে গভীর জঙ্গলে টেনে তাঁকে নিয়ে যায়  রয়্যাল বেঙ্গল টাইগার।  এরপর থেকেই খোঁজ মেলেনি শ্রীপদের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই বাঘের হামলার ঘটনা। আর তাতেই কার্যত আতঙ্কে রাত কাটাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা ।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা