রায়দিঘিতে মণি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎসজীবী

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পূর্ণিমার ভরা কোটালের জেরে বেড়েছিল মণি নদীর জলের তোড়। আর সেই জলের তোড়ে তলিয়ে যান অসিত সর্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎসজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির কঙ্কনদিঘি এলাকায়। তাঁর খোঁজে সোমবারের পরও মঙ্গলবার চলছে তল্লাশি। মৎসজীবীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

অভাব অনটনের সংসারে পেটের ভাত জোগাতে সুন্দরবন অঞ্চলের বহু মানুষের ভরসা নদীর মাছ। রুটি রুজির সংস্থান করতে বেছে নেন মৎসজীবীর পেশা। আর পেশার টানে নদীতে মাছ ধরতে গিয়ে সুন্দরবনের মৎসজীবীরা কখনও বাঘের আক্রমণের মুখে পড়েন তো কখনও কুমিরের হানায় জখম হয়ে প্রাণ হারান। এবারও মাছ ধরতে গিয়ে এক মৎসজীবীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। পূর্ণিমার ভরা কোটালের জেরে জলের তোড়ে ওই মৎসজীবী তলিয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া ওই মৎসজীবী সোমবার মণি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন মৎসজীবী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তাঁদের মধ্যে থেকে অসিত সর্দার নামে ওই মৎসজীবী নিখোঁজ হয়ে যান। তাঁর সহকর্মীরা তাঁকে খোঁজাখুঁজি করার পরেও কোনও সন্ধান পাননি। এর পর ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ অসিতের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি অন্যান্য মৎসজীবীদের সঙ্গেও কথা বলেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারীরা। সোমবার তল্লাশি চালানোর পরও তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবারের পর মঙ্গলবারও নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পূর্ণিমার ভরা কোটালের জেরে বেড়েছিল মণি নদীর জলের তোড়। আর সেই জলের তোড়ে তলিয়ে যান অসিত সর্দার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কী ভাবে জুটবে রুজি রুটি তা নিয়ে চিন্তায় তাঁর পরিবার।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা