গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের কেবিনের ভিতর রহস্যজনকভাবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম জগদীশ মিস্ত্রি (৬১)। তিনি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকার বাসিন্দা। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার এলাকার একটি মাছ ধরার ট্রলার মাঝি ও শ্রমিকদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সেই ট্রলারেই ছিলেন জগদীশ। ট্রলারে থাকা তাঁর সহকর্মীদের দাবি, কাজ করার সময় আচমকাই ইঞ্জিনের কাছে পড়ে যান তিনি। বিষয়টি নজরে আসতেই অন্য মৎস্যজীবীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।এর পর জগদীশের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বুঝে মাছ ধরা বন্ধ করে দ্রুত ঘাটে ফেরার সিদ্ধান্ত নেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। সানকি জাহান কলোনির ঘাটের দিকে রওনা দেয় ট্রলারটি। ঘাটে পৌঁছনোর পর জগদীশকে দ্রুত জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃটুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গরম, আচমকা অসুস্থতা নাকি অন্য কোনও কারণ সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জগদীশের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। মুকুন্দপুর এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…