সিন্ডিকেট চক্রে আবদ্ধ সিপিএম, দলত্যাগ ৫ নেতার

যেখানে অশোকের অবসর নেওয়ার কথা, সেখানে তাঁকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য নেতৃত্ব। আর তার জেরেই বিদ্রোহ সিপিএমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার শেষ দিকে কলকাতা ও শহরতলির বুকে জাঁকিয়ে বসেছিল সিন্ডিকেট(Syndicate) রাজ। বাম নেতাদের হাত ধরে শুরু হওয়া সেই সিন্ডিকেটই এখন বামেদের অপমৃত্যু ডেকে আনছে শিলিগুড়ির(Siliguri) বুকে। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শহরের প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্যের(Ashok Bhattacharya) বিরুদ্ধে ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগ তুলে দল ছাড়লেন ৫জন বাম নেতা। এরা হলেন সিপিআই(এম)-এর শিলিগুড়ি জেলা কমিটির সদস্য দলের যুব নেতা জ্যোতি দে, উজ্জ্বল ঘোষ, বিপুল ঘোষ, অরিজিৎ গাঙ্গুলি ও বিজয় চৌধুরী। কিছুদিন আগেই হয়ে যাওয়া শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের ফলাফল কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক সময়কার বাম দুর্গে সিপিএম(CPIM) এখন ক্রমশ কতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর ৫ নেতার দলত্যাগের ঘটনা বলে দিচ্ছে দল সেখানে ক্রমশ ছত্রখান হয়ে পড়ছে।  

সিপিএমের দার্জিলিং(Darjeeling) জেলা কমিটিতে যে দলীয় তরজা চলছিল, তা আগেই প্রকাশ পেয়েছে। ২৬ মে শিলিগুড়িতে সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সামনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বহু জেলা কমিটির সদস্য। সেদিন জেলা কমিটি থেকে পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা পার্থ মৈত্র। কয়েকদিন আগে অশোক ভট্টাচার্যকে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করায় ফের ক্ষোভের সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। যেখানে অশোকের অবসর নেওয়ার কথা, সেখানে তাঁকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য নেতৃত্ব। যা মানতে পারছেন না জেলা কমিটির অনেক সদস্য। আর তার জেরেই এই দলত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দলত্যাগী নেতাদের দাবি, দলের জেলা কমিটি বা নেতৃত্বরা একটা সিন্ডিকেট তৈরি করে দল চালাচ্ছে। ফলে নিচুতলার কর্মীরা পার্টির কমরেডদের প্রতি আস্থা হারাচ্ছেন। সিপিএম পার্টিতে এখন ইয়েস ম্যানের রাজনীতি চলছে। এ যদি বন্ধ না হয় তবে নামেই কমিউনিস্ট পার্টি থাকবে।

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু