মধ্যরাতে গুলি বোমা হাবড়ার বুকে, আহত ২, গ্রেফতার ৫

রাত ১২টা নাগাদ বোমা গুলি চলল হাবড়ার শ্রীনগর এলাকায়। আহত হলেন ২জন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল ৫জনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত সদর মহকুমার হাবড়া(Habra) থানার শ্রীনগর এলাকায় বুধবার মাঝ রাতে গুলিবিদ্ধ হন স্থানীয় দুই বাসিন্দা। রাজু ঘোষ ও শান্তনু রায় নামে ওই যুবক রাত ১২টা নাগাদ আক্রান্ত হন। দুইজনেরই ইমারতি ব্যবসা রয়েছে। রাজুর দোকানেই ঘটনার সময় উপস্থিত ছিলেন শান্তনু। সেই সময়েই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো(Shootout) হয় ও বোমাও ছোঁড়া হয়। যদিও কে বা কারা সেই বোমা ও গুলি ছুঁড়েছে তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত সামনে আসেনি। তবে ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় দুইজনকেই প্রথমে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁদের কলকাতা কোনও হাসপাতালে নিয়ে যেতে বলেন। এর পরই তাঁদের কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ এখনও পর্যন্ত মোট ৫জনকে গ্রেফতার(Arrest) করেছে। তাদের আজই আদালতে তোলা হবে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ব্যবসায়িক শক্রতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। যদিও হাবড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ড কাউন্সিলর সিতাংশু দাস জানিয়েছেন, ‘এই ঘটনায় রাজনৈতিক শত্রুতার যোগ থাকলেও থাকতে পারে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে হাবড়া থানার পুলিশকে অনুরোধ করেছি।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে কিন্তু কী কারণে শ্যুটআউট, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাণে মারার লক্ষ্যেই যে হামলা চালানো হয়েছিল সেটা গুলি চালানোর পাশাপাশি বোমা ছোঁড়ার ঘটনায় পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের শাসক দলের গোষ্ঠীকোন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত