ডাম্পারের এক ধাক্কাতেই গুঁড়িয়ে গেল টোটো, মৃত ৫

রাজ্য সড়ক ধরে টোটো একটু এগিয়ে যেতেই তাতে এসে ধাক্কা দিল পাথর বোঝাই ডাম্পার। আর সেই ধাক্কাতেই কার্যত দুমড়ে মুচড়ে ভেঙে গুঁড়িয়ে গেল সেই টোটো।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারের ৪জন সদস্য একটি টোটো(Toto) ভাড়া করে ভোর ভোর বেড়িয়ে পড়েছিলেন মাছ ধরতে। জানতেন না পথে ওৎ পেতে রয়েছে সাক্ষাৎ মৃত্যু। রাজ্য সড়ক ধরে টোটো একটু এগিয়ে যেতেই তাতে এসে ধাক্কা দিল পাথর বোঝাই ডাম্পার(Dumper)। আর সেই ধাক্কাতেই কার্যত দুমড়ে মুচড়ে ভেঙে গুঁড়িয়ে গেল সেই টোটো। আর সেই ধাক্কার অভিঘাতেই টোটো চালক ও একই পরিবারের ৪জন সদস্য মারাই গেলেন তাই নয়, তাঁদের দেহ কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গেল। সোমবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা(Accident) ঘটেছে বর্ধমান(Burdhwan) শহরের কাছে বর্ধমান-সিউড়ি রাজ্য সড়কের(State Highway) ওপরে ঝিঙ্গুটি মোড়ের কাছে। 

জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ বর্ধমান শহরের কাছে থাকা পালিতপুর গ্রামের বাসিন্দা গঙ্গা সাঁতরা(৬৫), সরস্বতী সাঁতরা(৫৯), সীমা সাঁতরা (৪০) ও মামনি সাঁতরা(৩২) একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলেন মাছ ধরতে যাওয়ার জন্য। ওই টোটোর চালক মইনউদ্দিন মিদ্যা(৩৬)’র বাড়ি পাশের গ্রাম সিজেপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ ওই টোটোটি বর্ধমান-সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে তাতে। সেই ধাক্কার অভিঘাতেই টোটোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পাশাপাশি কার্যত গুঁড়িয়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ ৫ জনের। তাঁদের দেহগুলি কার্যত ছিন্নভিন্ন হয়ে দলা পাকিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।  

ঘটনার পরেই গা ঢাকা দেয় ডাম্পারের চালক ও খালাসি। তবে পুলিশ ডাম্পারটকে আটক করেছে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। রাস্তা খারাপ থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। তাঁরা এর আগেও একাধিকবার ওই এলাকায় পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছিলেন। কিন্তু কোনওদিনই তাতে গুরুত্ব দেয়নি স্থানীয় প্রশাসন। তবে এদিনের দুর্ঘটনার কারণ হিসাবে পুলিশ মনে করছে, ডাম্পারটির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। উল্টো দিক থেকে টোটো চলে আসায় ডাম্পারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই দুর্ঘটনাটি ঘটে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭