খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকানে খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় দুপুর প্রায় ১ টা। বাড়ির কাছেই একটি মুদির দোকানে খাবার কিনতে গিয়েছিল পাঁচ বছরের শিশুটি। দোকানটি তাদের বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে। অভিযোগ, দোকানের মালিক দিনবন্ধু বিশ্বাস শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যান। সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর আতঙ্কিত অবস্থায় কোনও রকমে দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় শিশুটি। পথে স্থানীয় এক মহিলা তাকে ভয় ও কাঁপতে দেখে কী হয়েছে জানতে চান। কিন্তু আতঙ্কে তখন মুখ খুলতে পারেনি শিশুটি।

আরও পড়ুন: জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি 

বাড়িতে পৌঁছে পরে ঠাকুমার কাছে পুরো ঘটনা জানায় সে। শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। পরিবারের দাবি, অভিযোগ দায়রের আনুমানিক দু’ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। শিশুটির বাবা পেশায় কল মিস্ত্রি। পরিবারের তরফে পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?