পাখির নজর বাংলা, ধৃত জঙ্গিদের জেরায় ব্রহ্মপুত্রের চরে হদিশ অস্ত্রভান্ডারের

Share:

নিজস্ব প্রতিনিধি :- বিগত কিছু দিন আগে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আট জন জঙ্গি। এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মিলল গোপন অস্ত্রাগারে। ব্রহ্মপুত্রের চরে ছিমছাম একতলা বাড়ি। সেই বাড়িতেই রয়েছে গোপন অস্ত্রভান্ডার। অসমের কোকরাঝাড়ে ওই গোপন ডেরাতেই হদিশ মিলল জঙ্গি সংগঠন আনসারুল্লাকে জিজ্ঞাসাবাদ করে। হাতেনাতে গ্রেফতার হয় দুই জঙ্গিও। বেসমেন্টে কংক্রিটের বাঙ্কার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে অসম পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

পুলিশ সূত্রে খবর, কেরল থেকে গ্রেফতার হওয়া নূর তাদের অন্যতম পান্ডা। তাকে জেরা করেই কোকরাঝাড়ে ব্রহ্মপুত্রের চরে জঙ্গিদের গোপন ডেরার হদিশ মেলে। সেখানে হানা দেয় অসম এসটিএফ। পাকড়াও করা হয় এবিটির আরও দুই জঙ্গি আব্দুল জাহের শেখ ও সাব্বির মৃধাকে। তাদেরকে জেরা করে বেসমেন্টে অস্ত্রভাণ্ডারের খোঁজ পান তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় একে সিরিজের নকল করা ৪টি হ্যান্ড-মেড রাইফেল, ৬৪টি কার্তুজ, ২৪টি ব্ল্যাক কার্ট্রিজ, একটি হ্যান্ড গ্রেনেড, একটি ডিটোনেটর সার্কিট। বিস্ফোরক ও আইইডি তৈরির প্রচুর পরিমাণ কাঁচামালও উদ্ধার হয়েছে। আইইডি তৈরির জন্য প্রয়োজনীয় কৃষিজ সামগ্রী, অ্যামোনিয়াম নাইট্রেট সহ লোহার কেস-কভার ও লোহার প্লেটও মিলেছে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এসেছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানির নির্দেশে তা অসমে লুকিয়ে রাখত জঙ্গি মহম্মদ সাদ ওরফে সাহেব। ভারতে জঙ্গি মডিউল সক্রিয় করার নেপথ্যেও রয়েছে রহমানির হাত। জেরায় ধৃত দুই জঙ্গি আরও জানিয়েছে, দুই মাস আগে অসমে এসেছিল বিপুল পরিমাণ অস্ত্র। সেখানেই আইডি তৈরির কথা ছিল। সেজন্য অসমের বাজার থেকেই কেনা হয়েছিল লোহার পাত, কেস-কভার, কৃষিজ উপকরণ, ইলেকট্রিক সুইচ ও তামার তার সহ নানা সামগ্রী।

তবে কি জঙ্গিদের মূল টার্গেট ছিল বাংলা ? জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, গন্তব্য ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়া। বর্তমানে গ্রেফতার হওয়া দুই জঙ্গি মনিরুল ও আব্বাসের হাতে ওই অস্ত্র ও বিস্ফোরক তুলে দেওয়ার কথা ছিল। অসম থেকে বাংলায় অস্ত্র নিয়ে আসার দায়িত্ব ছিল কেরল থেকে ধৃত সাদের কাঁধে। তাকে জেরা করেও এবিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। তাহলে এখন জঙ্গি সংগঠনের পরবর্তী পরিকল্পনা কি? এই বিষয়ে তদন্তে চালিয়ে যাচ্ছেন  আধিকারিকরা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান