রাজ্যে দুই পৃথক দুর্ঘটনায় জীবন গেল চারের

প্রথম দুর্ঘটনায় মারা গিয়েছেন ৩জন। দ্বিতীয় দুর্ঘটনায় মারা গিয়েছেন এক সাইকেল আরোহী। প্রথম দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে ঘন কুয়াশার কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পার দেখতে পাননি দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক। দ্বিতীয় দুর্ঘটনাটির কারণ হিসাবে উঠে এসেছে ঘাটক ডাম্পারের বেপরোয়া গতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দুই প্রান্তে দুটি পৃথক দুর্ঘটনায় মারা গেলেন ৪জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েক জন। একটি দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর ব্লকের খোট্টাডিহি এলাকায়। অপর দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা-১ ব্লকের খেজুরতলা এলাকায়। প্রথম দুর্ঘটনায় মারা গিয়েছেন ৩জন। দ্বিতীয় দুর্ঘটনায় মারা গিয়েছেন এক সাইকেল আরোহী। প্রথম দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে ঘন কুয়াশার কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পার দেখতে পাননি দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক। দ্বিতীয় দুর্ঘটনাটির কারণ হিসাবে উঠে এসেছে ঘাটক ডাম্পারের বেপরোয়া গতি। প্রথম দুর্ঘটনা ঘিরে কোনও বিক্ষোভ দেখা না গেলেও দ্বিতীয় দুর্ঘটনাটিকে ঘিরে এলাকায় রীতিমত রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।

জানা গিয়েছে, রবিবার ভোরে পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি কোলিয়ারি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা ইটভাটা মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে একটি মারুতি ভ্যানটি সজোরে ধাক্কা মারে। ভোরে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। গাড়ির সওয়ারিরা বীরভূমের সদর শহর সিউড়িতে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। তাঁদের বাড়ি আসানসোল মহকুমার রূপনারায়ণপুরে। ঘটনাস্থলেই ওই মারুতি গাড়ির চালক-সহ তিন জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দু’জনের নাম জানা গিয়েছে। এরা হলেন মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায়। তবে বলে মারুতি গাড়ির চালকের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডবেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তাঁরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও তাঁদের অবস্থা রীতিমত আশঙ্কাজনক থাকায় পরে তাঁদের দুর্গাপুরেরই এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে আমতা-১ ব্লকের খেজুরতলায় আমতা-উলুবেড়িয়া রাজ্য সড়কের ওপরে দুরন্ত গতির এক ডাম্পারের ধাক্কায় মারা গেলেন এক সাইকেল আরোহী। অমিত হাইত নামে ওই সাইকেল আরোহী এদিন সকালে বাজার থেকে মাংস কিনে ফেরার পথে সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনার মুখে পড়েন। ডাম্পারটি তাঁকে রীতিমত পিষে দেয় রাস্তায়। দুর্ঘটনার পরেই ডাম্পারটি রাস্তায় ফেলেই পালিয়ে যান ঘাতক চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে রীতিমত বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, ওই এলাকায় রাজ্য সড়ক রীতিমত সংকীর্ণ। তারপরেও দিনভর সেখান দিয়ে মাটি বোঝাই ডাম্পারগুলি বেপরোয়া গতিতে চলে। এর আগেও এই কারনে ওখানে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসনকে জানিয়েও ডাম্পারের এই দুরন্ত গতি আটকানো যায়নি। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠাতে সক্ষম হলেও আমজনতা তাঁদের বিক্ষোভ চালিয়ে যান।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি