রাজ্যের ৪ মেডিকেল কলেজ দেশের সেরা ১০০’র তালিকায়

এনআইআরএফ দেশের যে সেরা ১০০টি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার চার চারটি মেডিকাল কলেজ ও হাসপাতাল জায়গা করে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(West Bengal) উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও এক পালক যুক্ত হল রাজ্যের মুকুটে। এনআইআরএফ(NIRF) বা ন্যাশানাল ইন্সটিটিউশনাল র‍্যাংকিং ফ্রেমওয়ার্ক দেশের(India) যে সেরা ১০০টি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার চার চারটি মেডিকাল কলেজ ও হাসপাতাল(Medical College and Hosapita;) জায়গা করে নিয়েছে। এই ৪টি মেডিকেল কলেজের মধ্যে ২টি রয়েছে কলকাতায় এবং একটি করে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায়। বাংলার যে মেডিকেল কলেজগুলি এই তালিকায় নাম ওঠাতে সক্ষম হয়েছে সেগুলি হল কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সন্মিলনি মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও বর্ধমান মেডিকেল কলেজ।

এনআইআরএফ যে ১০০টি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করেছে সেখানে কলকাতা মেডিকেল কলেজ রয়েছে ৩২তম স্থানে। সেই হিসাবে কলকাতা মেডিকেল কলেজ রাজ্যের সেরা মেডিকেল কলেজ হিসাবে উঠে এসেছে। ৬৮তম স্থানে রয়েছে বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ। রাজ্যে এই কলেজের স্থান দ্বিতীয়। নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে তালিকায় ৭২তম স্থানে। সেই হিসাবে এটি রাজ্যের তৃতীয় গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ। ৭৮তম স্থানে রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। তবে দেশের মধ্যে প্রথম ৩০টি মেডিকেল কলেজের মধ্যে বাংলার কোনও মেডিকেল কলেজই জায়গা করে নিতে পারেনি। তাই সাফল্যের মধ্যেই প্রশ্ন থেকে যাচ্ছে গুণগত মান নিয়ে।

দেশের মধ্যে প্রথম যে ১০টি মেডিকেল কলেজ এনআইআরএফ-এর তালিকায় উঠে এসেছে তার মধ্যে রয়েছে দিল্লির এইমস, ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কোয়াম্বুত্তুরের অমৃত বিশ্ব বিদ্যাপীঠমের মতো মেডিকেল কলেজগুলি। পরের ১০টি তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে আছে বেঙ্গালুরুর সেন্ট জন্স মেডিকেল কলেজ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ প্রমুখ।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের