Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিসর্টে বসে চলছিল আইপিএল-র বেটিং, হদিশ পেতেই পুলিশের জালে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি :  আইপিএল ম্যাচ চলাকালিন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে চলছিল বেটিং। মোবাইলে বেটিং করার অভিযোগে জলপাইগুড়ি থেকে আরও ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, লাটাগুড়ির এক রিসর্টে গা ঢাকা দিয়ে ছিল তাঁরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ৪ অভিযুক্ত। অভিযোগ, ওই রিসর্টে বসেও বেটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিল তারা।

ধৃত ৪ জনের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকেই দেখা হচ্ছে, রাজ্যের কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে বেটিং-র জাল। রাজ্যের বাইরেও কোথায় কোথয়া চলছে বেটিং, জানা চেষ্টা করছে পুলিশ।  কারা কারা যুক্ত রয়েছে এই বেটিং-র সঙ্গে মোবাইল ও অ্যাপ্লিকেশনের সঙ্গে যাচাই করে জানতে চাইছে জলপাইগুড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই জলপাইগুড়ির ৩ নং ওয়ার্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে বেটিং ও জুয়া খেলার অভিযোগ উঠেছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই ৪ জনের হদিশ পেয়েছে পুলিশ। গোপনে খবর নিয়ে লাটাগুড়ির ওই রিসর্ট থেকে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কারা এই ঘটনায় জড়িত রয়েছে।

আইপিএল শুরু হতেই পুলিশের কাছে বেটিং চক্রে বিভিন্ন খবর আসতে থাকে। কড়া হাতে এই বেটিং চক্রকে দমন করতে তৎপর পুলিশ-প্রশাসন। রাজ্যের গণ্ডি পেড়িয়ে এই বেটিং চক্রের জাল ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আইপিএল বা অন্য হাই ভোল্টেজ খেলায় বেটিং রুখতে সদা তৎপর থাকে পুলিশ। তারমধ্যে ফাঁক দিয়ে বেড়িয়ে যায় এই বেটিং চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তরা। অনেকসময় ধরাও পড়ে।

 

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ