বড়সড় প্রতারণা-চক্র ফাঁস কোতোয়ালি থানার পুলিশের, গ্রেফতার ১

সাড়ে সাত লক্ষ টাকা মূল্যের ভুট্টার দানা নেওয়ার পর টাকা না দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করল ধ্রুব চৌধুরী নামের এক ব্যক্তিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। সাড়ে সাত লক্ষ টাকা মূল্যের ভুট্টার দানা নেওয়ার পর টাকা না দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করল ধ্রুব চৌধুরী নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাগডোগরা এলাকার বাসিন্দা।

অভিযোগ, গত ২৫ শে মার্চ ধ্রুব চৌধুরীকে ৩০ টন ভুট্টার দানা সরবরাহের উদ্দ্যেশ্যে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী একটি লরি ভাড়া করে জলপাইগুড়ি রানী নগর এলাকায় নিয়ে আসেন। যার আনুমানিক বাজার দর সাড়ে সাত লক্ষ টাকা। নুরুল ইসলাম পেশায় ব্যাবসায়ী। তিনি অসমের দারাং জেলার ছিপঝাড় থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, ধ্রুব চৌধুরী গাড়ি থেকে ভুট্টার দানা বোঝাই বস্তা গুলি নামিয়ে নেন। তিনি নুরুল ইসলামকে বলেন পরের দিন টাকা দেবেন।

এরপর ওই ব্যবসায়ীকে নিয়ে জলপাইগুড়ি একটি হোটেলে ওঠেন ধ্রুব চৌধুরী। আর তারপর নুরুল ইসলামকে হোটেলে রেখে চলে যান ধ্রুব। নুরুল ইসলামের অভিযোগ, ২৬ তারিখ সকালে ধ্রুব চৌধুরী বলেন ২৭ তারিখ টাকা দেওয়া হবে। এরপর ২৭ তারিখ থেকে আর ফোন ধরছিলেন না। অবশেষে ব্যবসায়ী নুরুল ইসলাম  পুলিশের দ্বারস্থ হন। গত ২৯ তারিখ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। তদন্তের ভার যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার অরিজিত কুন্ডুর উপর। নির্দেশ পেয়ে আর দেরি না করে পুরো দল নিয়ে তদন্তে নামেন তিনি। এরপর ৩০ মার্চ রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি গোপন ডেরাতে অভিযান চালিয়ে ধ্রুব চৌধুরী কে গ্রেফতার করে পুলিশ। 

এই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন অভিযোগ পেয়ে তদন্তে নেমে একটি গোপন ডেরাতে অভিযান চালিয়ে ধ্রুব চৌধুরী কে গ্রেফতার করা হয়েছে। কিছু মাল উদ্ধার হয়েছে। এই পুরো চক্রের কিনারা করতে ধৃতকে আদালতে তুলে ৭ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী জানান অভিযুক্তের জামিন না মঞ্জুর হয়েছে। ধৃতের চার দিনের পুলিশ হেফাজত হয়েছে।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই