চাকরি দেওয়ার নামে টাকা তুলে দুই মহিলার হাতে মার খেল ভুয়ো বিডিও

এবার ভুয়ো বিডিও’র হদিশ মিলল হাওড়ায়। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ভুয়ো বিডিও’র হদিশ মিলল হাওড়ায়। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি নিজেকে বিডিও পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা তুলতেন বলে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ চক্রবর্তী। বুধবার সকালে হাওড়ার বিডিও অফিসের সামনে দুই মহিলা এক ব্যক্তিকে মারধর করছিলেন বলে জানান স্থানীয়রা। হাওড়ার বিডিও গার্গী দাস তাঁর দফতরে ঢোকার সময় এই ঘটনার কথা জানতে পারেন। এরপর বিডিও গার্গী দাস ওই দুই মহিলাকে ডেকে পাঠান। বিডিও’র তলব পেয়ে দুই জন তাঁর দফতরে হাজির হন। সেখানে গার্গী দাস দুই মহিলার কাছে গোটা ঘটনার কথা জানতে চান। এরপর তাঁরা অভিযোগ করেন, রাজেশ চক্রবর্তী নামের ওই ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। কিন্তু কোনও চাকরি দিতে পারেননি তিনি। সেই কারণে তাঁকে আটক করে মারধর করেছেন তাঁরা। এরপর বিডিও অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। বিডিঅ’র কাছে প্রতারণা করার কথা স্বীকার করে নেন রাজেশ চক্রবর্তী। এরপর পুলিশ ডেকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করার পর শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। বর্তমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা। তার মাঝে কাবার চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এলো। হাওড়ায় ধৃত রাজেশ চক্রবর্তিকে জেরা করে পুলিশ জানতে চাইছে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে।

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?