পঞ্চায়েত নির্বাচনের আগে শাসনে সিপিএম শিবিরে বড়সড় ভাঙ্গন

Share:

নিজস্ব প্রতিনিধি,শাসন: পঞ্চায়েত ভোটের আগে শাসনে সিপিএম শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। অন্যদিকে সিপিআইএমের দাবি তাদের কোন শক্তিই নেই শাসনে বিক্ষিপ্ত তৃণমূলকেই সিপিএমের(CPIM) নাম করে জয়নিং করিয়েছে শাসক দল প্রচার পাওয়ার জন্য।

শাসনের কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকা সিপিএমের এক সময় শক্ত ঘাঁটি ছিল। কীর্তিপুর(Kirtipur) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই খড়িবাড়িতে(Kharibari)  সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রায় ৭০০ জন সিপিএম নেতা কর্মী সমর্থকরা । হাড়োয়া বিধানসভা বিধায়ক হাজী নুরুল ইসলাম ও বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সম্ভূ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে দেওয়া হলো সিপিএম নেতা মোহাম্মদ ইসরাইল সহ একাধিক নেতা- কর্মী সহ প্রায় ৭০০ জনকে।

এরা যোগদান করার ফলে একদিকে সিপিএমের যেমন শক্তি ক্ষয় হলো অন্যদিকে শাসকদের শক্তি বৃদ্ধি হল, একদা শাসনের(Sashan) সিপিএমের শক্ত ঘাঁটি থেকে। অন্যদিকে সিপিআইএম নেতার দাবি, সিপিআইএমের খড়িবাড়ি এলাকায় ৭০০ কর্মী সমর্থকই নেই । তৃণমূলের বিক্ষুব্ধ দুর্নীতিগ্রস্ত নেতারা মানুষকে ভয় দেখানোর জন্য সন্ত্রাস করানোর জন্য তৃণমূল কংগ্রেসের যোগদান করালেন এবং প্রচার পাবারও একটা উদ্দেশ্য তৃণমূল নেতাদের রয়েছে বলে দাবি করেন সিপিএম নেতা । তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছেন, সিপিএমকে এখন ওই এলাকায় দূরবীন যন্ত্র দিয়ে খুঁজতে হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল