রাজ্যজুড়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, ক্ষুব্ধ আমজনতা

বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৯ টাকা। ৫ কেজি সিলিন্ডারের দাম ১.৫০ টাকা বেড়ে হয়েছে ৩৭৮ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ রাজ্যজুড়েই ফের আরও একদফ বাড়ল রান্নার গ্যাসের(Domestic Cylinder) দাম যার সরাসরি আঁচ এবার পড়তে চলেছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের সংসারে। বৃহস্পতিবার থেকে কলকাতায়(Kolkata) ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৯ টাকা। ৫ কেজি সিলিন্ডারের দাম ১.৫০ টাকা বেড়ে হয়েছে ৩৭৮ টাকা। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তার দাম ২ হাজার ৪৫৪ টাকাই থাকছে। সাধারণত প্রতি মাসে একবারই দাম ঘোষণা করে কেন্দ্র। এবার তারা চলতি মাসে পরপর তিন বার দাম ঘোষণা করল মোদি সরকার(Modi Government)। এর আগে গত ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। এবার তাঁরা আরও ৩ টাকা বাড়িয়ে দিল। স্বাভাবিক ভাবেই এর ধাক্কা সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। এক মাসে ৩ বার রান্নার গ্যাসের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ আমজনতাও।

উল্লেখ্য গতকালই মেদিনীপুর শহরের কলেজ মাঠে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দলীয় কর্মীসভা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে। বলেছিলেন, ‘রান্নার গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে। ডিজেল আর পেট্রোলের দাম রোজ বেড়ে চলেছে। ৮০০ ওষুধের দাম বেড়েছে। সুগার, কিডনির ওষুধ মারাত্মক দামী হয়েছে। ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। মানুষের পকেট কেন্দ্র সরকার লুঠ করছে। এই সরকার মানুষ মারার সরকার। মানুষের পকেটে কাটছে। কেউ যদি ২০০ টাকা খায় তাহলে তা দেখা যায়। আর পেট্রোল-ডিজেল থেকে ১৭ লাখ কোটি টাকা মানুষের কাছ খেকে লুঠ করেছে কেন্দ্র। এর জন্য মানুষকে কত খেসারত দিতে হয় একবার ভেবে দেখুন। লক্ষ-কোটি টাকা তুলেছে। কোনও ভ্রুক্ষেপ নেই! আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলমান দেখিয়ে দিচ্ছে। ওটা খুড়ের কল। জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। সংসার চালাতে কালঘাম ছুটছে আমজনতার। পেট্রোল-ডিজেল থেকে ওষুধ সব কিছুর দাম বাড়িয়েছে। মানুষের পকেট কেটে লুঠ চলছে। গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে।’ কিন্তু এই আক্রমণের পরেও এদিন দেখা গেল নির্লজ্জ ভাবে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল মোদি সরকার।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি