Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভাবের তাড়নায় ঘুরে ঘুরে পাপড় ভাজা বিক্রি করেন ৮০ বছরের বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: অভাবের তাড়নায় ঘুরে ঘুরে পাপড় ভাজা বিক্রি করলেও জোটে না কপালে ভাত। তাই চা-বিস্কুট খেয়ে কোনরকম দিন গুজরান ৮০ বছরের এক বৃদ্ধ। সকাল থেকে রাত পর্যন্ত কখোনো ফুলিয়া বাজার আবার কখনো ফুলিয়া স্টেশন(Fulia Station) কখনো পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে আজও বিক্রি করছেন পাপড় ভাজা।পেটের টানে ওই বৃদ্ধার চোখে মুখে বিষন্নতা। শান্তিপুর বিধানসভার(Shantipur Assembly) অন্তর্গত বেলঘড়িয়া(Belgharia) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া(Belgharia) গ্রামের বাসিন্দা সাধন বসাক।

বর্তমানে সাধনবাবুর বয়স ৮০ বছর । সাধনবাবুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। পরিবারে সাধন বাবুর ছেলে থাকলেও দুমুঠো ভাত দেন না মা ও বাবাকে এমনটাই অভিযোগ সাধন বাবুর। স্ত্রী বার্ধক্য ভাতা পেলেও দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয় আজও। তবুও জোটেনি সাধন বাবুর একমুঠো ভাত। তাই বাধ্য হয়ে এই বয়সেও সংসার চালাতে ঘুরে ঘুরে পাপড় ভাজা বিক্রি করতে হচ্ছে তাকে । কিন্তু বেচাকেনা করে যেটুকু অর্থ রোজগার হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় সাধন বাবুকে। তাই অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়াতে বেশিরভাগ দিনই তাকে চা-বিস্কুট খেয়ে দিন কাটাতে হচ্ছে । সরকারি সুবিধা বলতে রেশনের চাল পান কিন্তু তাতে ও দুজনের চলে না। আগামী দিন কিভাবে সামলাবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। ইতোমধ্যে বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছেন সাধনবাবু ।

এখনও পান নি তার ভাতা । তবে এখন দেখার কবে জোটে কপালে বার্ধক্য ভাতা। রাজনৈতিক নেতা আমলারা বা পঞ্চায়েত থেকে প্রশাসনিক কর্তাব্যাক্তিদের কোন হেলদোল নেই এইসব অসহায় মানুষদের প্রতি এমনটাই মনে করছেন আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবীরা।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?