ফুরফুরা শরীফে এবিএস মাতৃসদনের শুভ উদ্বোধন হল

Share:

নিজস্ব প্রতিনিধি,ফুরফুরা শরীফ: হুগলীর ফুরফুরা শরীফ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো। নলেজ সিটি গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে এবিএস মাতৃসদনের(ABS Matrisadan) শুভ উদ্বোধন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো ফুরফুরায়। মোজাদ্দেদে জামান পীর আবু বক্কর সিদ্দিকী (রহঃ) নামাঙ্কিত এই নলেজ সিটিতে আগামীদিনে একটি মডেল স্কুল ও একটি আধুনিক হাসপাতালও গড়ে উঠবে। এই নলেজ সিটি গড়ে তোলার মুখ্য চালক পীরজাদা আব্বাস সিদ্দিকী(Abbas Sidiqi) জনসমাবেশে বলেন, নানান চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে নলেজ সিটি তৈরির কাজ শুরু হল।

সমাজের আপামর জনসাধারণ এই উদ্যোগের ফলে উপকৃত হবে বলে তিনি মত ব্যক্ত করেন। তিনি উপস্থিত জনতাকে এই বিশাল কর্মোদ্যোগে সামিল হবার আহবান জানান।
সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর মহঃ ইব্রাহিম সিদ্দিকী, পীরজাদা মহঃ নওসাদ সিদ্দিকী, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের বিখ্যাত কার্ডিয়াক সার্জেন ডাঃ কুনাল সরকার, এনেপোয়া ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক ডঃ জাভেদ জামিল, বসিরহাট দরবার শরীফের পীরজাদা বাইজিদ আমিন, জেনেসিস হসপিটালের প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ পূর্ণেন্দু রায়, অ্যাপোলোর(Apollo) বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয় বসু,ডাঃ মুস্তাক আহমেদ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) আধিকারিক আন্টনী মূর্মু, বিশিষ্ট সমাজসেবী এমডি মামুনুর রশিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মীগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামসুর আলি মল্লিক। এই অনুষ্ঠানটি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকীর দোয়ার মাধ্যমে শেষ হয়। এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস