মোদির ডাকে আবারও জি-২০ প্রস্তুতি বৈঠক, ৯ ডিসেম্বর ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

জি- ২০ প্রস্তুতি বৈঠক হবে আগামী ৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রস্তুতি বৈঠক। জি-২০ (G-20) নিয়ে সেই প্রস্তুতি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (NARENDRA MODI)। আগামী ৯ ডিসেম্বর ডাকা ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জানা গিয়েছে, বিকেল ৫টা থেকে হবে বৈঠক।

এই বৈঠক হবে মূলত মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে। উল্লেখ্য, সারা দেশ জুড়ে জি সামিট বৈঠক হবে প্রায় ২০০টি। এই রাজ্যেও হবে একাধিক বৈঠক। জানা গিয়েছে রাজ্যের কলকাতা ও শিলিগুড়িতেও হবে বেশ কয়েকটি বৈঠক। 

গত সোমবারেই মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন, জি-২০ নিয়ে কেন্দ্রকে সমস্ত রকমের সাহায্য করবে রাজ্য। বলেছিলেন, জি-২০ নিয়ে বাংলার আয়োজনে ত্রুটি থাকবে না। উল্লেখ্য, ওই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক। আগামী ৯ ডিসেম্বরের বৈঠকেও উপস্থিত থাকবেন একাধিক আধিকারিক। 

উল্লেখ্য, এই বছর জি-২০-এর সভাপতিত্ব করছে ভারত। বৈঠক শুরু হয়েছে গত ১ ডিসেম্বর থেকে। তা চলবে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিনিধি আসবেন প্রায় ২০০০। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়েছেন জি-২০ প্রস্তুতি বৈঠকের জন্যই। আজ, এই সফরের মাঝেই তিনি গিয়েছিলেন আজমের শরীফ এবং পুষ্কর। আগামিকাল সাংসদ সৌগত রায়ের দিল্লি’র বাড়িতে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকে পরামর্শ দেবেন সংসদে শীতকালীন অধিবেশনের সময় দলের সাংসদদের ‘রণনীতি’ নিয়ে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?