‘গদ্দারেরা জানে হারবে, তাই NIA ঢোকাচ্ছে’, তপনে সরব মমতা

গদ্দারেরা জানে হারবে। তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি NIA ঢুকিয়ে দিয়েছে - আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তপনের মাটি থেকেই ভূপতিনগরের ঘটনা নিয়ে নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং তাঁর পরিবারকে নিশানা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার মুখ্যমন্ত্রী তাঁর প্রথম জনসভা করেন দক্ষিণ দিনাজপুর জেলার তপনে(Tapan) বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। সেই সভা থেকেই তিনি এদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে(Bhupatinagar) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA’র ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘গদ্দারেরা জানে হারবে। তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি NIA ঢুকিয়ে দিয়েছে। ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে NIA। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে  বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না। ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না। মোদি জোর করে ভোট করে, এজেন্সি দিয়ে ভোট করে, গ্রেফতার করে ভোট করে, গ্যারান্টির নামে এনআরসি করে, বদমাইশি করে, নির্বাচন দখল করে। আমার গ্যারান্টি  মানুষ। আমার গ্যারান্টি মা মাটি মানুষের গ্যারান্টি। আমি বাংলায় আছি বলে বিজেপি-র খুব রাগ। তৃণমূলকে হারানোই বিজেপির প্রধান উদ্দেশ্য। আমরা চাই বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক। তৃণমূল যত বেশি শক্তিশালী হবে। ইন্ডিয়া শক্তিশালী হবে। আমরা চাই বিজেপি বিদায় নিক। আবার বলে আপকে বার ৪০০ পার। ওতই যদি জেতার সম্ভাবনা তালে আমার কর্মীদের নেতাদের গ্রেফতার করছো কেন? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে। তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে।’

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা