গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি গাজল: মারুতি গাড়ির ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু গাজলে । মারুতি গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ।জানা যায় মৃত ওই মহিলার নাম পাতু বালা মাহাতো ।বয়স ৫০। তার বাড়ি গাজোলে(Gajol) দেহতলা অঞ্চলের দেওতলা প্রাথমিক বিদ্যালয় এলাকায় ।জানা যায় দেওতলা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কের পাশে ওই মৃত ব্যক্তির বাড়ি রয়েছে। পাতু বালা মাহাতো তার ঘরের বারান্দায় বসেছিলেন। বালুরঘাট থেকে মালদাগামী একটি মারুতি গাড়ি(Maruti Car) দ্রুত গতিতে আসার সময় একটা কুকুরকে(Street Dog) রাস্তার মাঝে চলে এলে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির বারান্দায় উঠে যায়।

প্রথমে ওই মহিলাকে সজোরে ধাক্কা দেয় তারপর ওই ঘরে গিয়ে ধাক্কা দেয়। ঘটনা স্থলে ওই মহিলার মৃত্যু হয়।খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন। ছুটে যায় গাজোল থানার পুলিশ। কিছু সময়ের জন্য ৫১২ নং যানজটের সৃষ্টি হয়। গাজোল থানার(Gajoal P.S.) পুলিশ গিয়ে যান জট মুক্ত করে দেয় ও মৃতদেহ উদ্ধার করে গাজোল হাসপাতাল মর্গে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীদের দাবি এখানে প্রায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে এখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে, তাই রাস্তাতে দুটি বাম্পার দিতে হবে । না হলে, না হলে প্রায়ই দুর্ঘটনা ঘটবে ও অকালে বহু প্রাণ যাবে। অষ্টমীতে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে ওই এলাকায়।পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। চালক পলাতক। তাকে খোঁজা হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস