গাজোলে ড্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীর কোদালে উঠে এল পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদার গাজোলে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এল ধাতব পিস্তল। বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড়(Bidhrohi Crossing) এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি উপরে তুলতেই দেখা যায় তা ধাতব পিস্তল। তবে আসল পিস্তল নাকি এয়ারগান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজোল থানায়।

খবর পেয়েই গাজোল থানার(Gajoal P.S.) পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায়। পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মালদা জেলায় প্রায়শই পাচারকারিসহ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। মাদক এবং জাল ভারতীয় নোট সহ একাধিক পাচারকারী চক্র ধরা পড়েছে বিভিন্ন থানা এলাকা থেকে। এর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী একাধিকবার গ্রেফতার হয়েছেন।

মালদা ও মুর্শিদাবাদ জেলা অস্ত্র মাদক এবং জাল নোট(Fake Note) পাচারের করিডর হিসেবে ব্যবহার করছে আন্ত: রাজ্য কারবারিরা। এই চক্রে একাধিক মহিলাও গ্রেফতার হয়েছে। মালদায় কাউন্সিলর দুলাল সরকার দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন। এরপর খোলা নর্দমা থেকে নোংরা পরিষ্কারের সময় ধাতব আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তাই নতুন করে চাঞ্চল্য ছড়াল গাজোলে ।

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

শক্তিশালী ইঞ্জিনের সাথে দুর্দান্ত ফিচার! নয়া লুক নিয়ে হাজির Yamaha MT-125

এয়ারটেলের নতুন রিচার্জ প্যাক, ২৮ দিন নয়, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

ঋতু পরিবর্তনের সময় কেন বাড়ে অ্যালার্জি? জানুন ঘরোয়া প্রতিকার

কিডনির চিকিৎসায় কেন ওষুধের চেয়ে শাকসবজি বেশি কার্যকরী?

অ্যালার্জি টেস্টে পজিটিভ মানেই কি ডার্মাটাইটিস! কেন হয় এই রোগ?

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী