মালদহের গাজলে ট্রাক্টর চাপা পড়ে ১ স্কুল পড়ুয়ার মৃত্যু ,আহত আরো ২

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদহ জেলার গাজলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরো দুই স্কুল পড়ুয়া। জানা গিয়েছে গ্রামের মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল তিন স্কুল পড়ুয়া। সেই সময় একটি ট্রাক্টর দ্রুতগতিতে যেতে গিয়ে গ্রামের ছোট রাস্তায় বাঁক নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টর গাড়ির নিচে চাপা পড়ে ১০ বছরের ১ স্কুল ছাত্রর(School Student) মৃত্যু হয়। আরোও ২ স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়।

জানা যায় ,মৃত ওই স্কুল পড়ুয়ার নাম শামীম আনসারী(Samim Ansari) ।বয়স ১০।বাড়ি গাজলের শাহজাদপুর খড়দহিল এলাকায় । গাজলের খড়দহিল জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। অপর ২ আহত স্কুল পড়ুয়ারা হল রাহুল আনসারী। বয়স ১৩। অষ্টম শ্রেণীর পড়ুয়া।ইয়াসিন আনসারী ।বয়স ১২।মাদ্রাসা চতুর্থ শ্রেণীর পড়ুয়া।একই গ্রামে বাড়ি তাদের সকলের।দুর্ঘটনাটি ঘটে শাহজাদপুর(Sahajadpur) অঞ্চলের খড়দহিল গ্রামে ।পরিবার সূত্রে জানা যায়, খড়দহিল গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তিন পড়ুয়া ।

এরপর একটি ট্রাক্টর গাড়ি ধান আনলোড করে আসার পথে টারর্নিং নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরেরনিচে চাপা পড়ে এমনি বিপত্তি ঘটে। এরপর উদ্ধার করে তাদের নিয়ে আসা হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য। গাজোল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস