গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা বলবে গল্প! জানাবে ইতিহাস থেকে ঐতিহ্যের সংস্কৃতি। বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ গঙ্গা ট্রেইলস। কিউআর কোড স্ক্যান করলেই যেখানে মিলবে গঙ্গার ইতিহাস ও জীববৈচিত্র্যের অডিও তথ্য। ব্যারাকপুর মহকুমার গঙ্গা তীরবর্তী এলাকা ও হুগলি নদীকে কেন্দ্র করে চালু হল অভিনব এই ডিজিটাল অডিও লাইব্রেরি ‘গঙ্গা ট্রেইলস’। 

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ গঙ্গার পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই দর্শনার্থীরা মোবাইল ফোনে বিভিন্ন অডিও গল্প ও তথ্য শুনতে পারবেন। এই অডিও লাইব্রেরিতে হুগলি নদীর জীববৈচিত্র্য, নদীকেন্দ্রিক পরিবেশ, স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিদ্রোহের ইতিহাস এবং নদীর ধর্মীয় ও নাগরিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। শুধু ইতিহাস বা ঐতিহ্য নয়, পরিবেশ সচেতনতার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগে।

আরও পড়ুন: রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

জীববৈচিত্র্য রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনে তার কী প্রভাব পড়তে পারে, সেই বিষয়গুলিও অডিও বার্তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফলে দর্শনার্থীরা একদিকে যেমন নদী ও তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কেও সচেতন হবেন। জেলা প্রশাসনের মতে, ‘গঙ্গা ট্রেইলস’-র মূল লক্ষ্য হল নদী ও নদীকেন্দ্রিক পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির মাধ্যমে ইতিহাস ও পরিবেশ শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। বিশ্ব পরিবেশ দিবসে এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও নদী সম্পর্কিত জ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা