রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার (৭ জুন) সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য বন্ধ রাখা হবে সেতুটি। এই নির্দিষ্ট সময়ে কোনও যানবাহন চলবে না বলে জানানো হয়েছে। সেতুর ওপর দিয়ে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে। সেতুর স্টে, হোল্ডিং ডাউন, কেবল এবং বিয়ারিং ইত্যাদি একাধিক বিষয়ে রক্ষণাবেক্ষণ করার কাজ চলবে রবিবার। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার স্বার্থে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

কলকাতা পুলিশের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে সেতু বন্ধ রাখা হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। রবিবার ছুটির দিন হিসেবে মাঝেমাঝেই গুরুত্বপূর্ণ এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলছে।  

কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ছুটির দিনে সেতুর কাজ চললেও মানুষের যাতে অসুবিধা না হয়, সেই দিকে নজর রাখা হয়েছে। মানুষের যাতায়াতের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। জিরাট আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যেসকল গাড়ি আসছে, সেগুলোকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে এই গাড়িগুলো সেন্ট জর্জেস গেট রোড বা  স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ ব্যবহার করেতে পারে। ওই গাড়িগুলো হাওড়া ব্রিজ ধরে সোজা বেরিয়ে গেলে যানজট হবে না।

পাশাপাশি হেস্টিংস ক্রসিং দিয়ে ডানদিকে গাড়িগুলো ঘুরিয়ে দিতে পারলে কেপি রোড হয়ে বেরিয়ে যেতে পারবে। অন্যদিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে আসা সব গাড়িগুলোকে ১১ ফার্লং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুর দিকে কিছু গাড়ি আসে। সেগুলোকেও ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোডের যে সকল যানবাহন ওয়াই পয়েন্টের র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতু ব্যবহার করে, সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে। যদি প্রয়োজন হয়, তাহলে শহরের প্রধান রাস্তা দিয়েও গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। 

উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কয়েকবার আংশিক যান নিয়ন্ত্রণ করা হয়েছিল৷ গত রবিবারও ৮ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল সেতু। তবে আগামী রবিবার (৭জুন)  টানা ১৬ ঘণ্টার জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ করছে কলকাতা পুলিশ ৷ ফলে কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থার উপর বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ছোড়া হল ডিম, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩