গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীদের ভিড়, বাড়তি সতর্কতা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির আগেই সাগরতটে পুণ্যার্থীদের ভিড়। শনিবার থেকে গঙ্গাসাগরের শুরু হয়ে গিয়েছে মেলা। পূণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে সাগর।

শনিবার বিকেলে নীল সাদা বেলুন উড়িয়ে চলতি বছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার থেকেই খুলে দেওয়া হয়েছে প্রশাসনিক কন্ট্রোলরুম। কোন সমস্যা হলে এই কন্ট্রোলরুমে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

গঙ্গাসাগর মেলার শুরুর পর থেকে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পুলিশকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং প্রশাসনিক আধিকারিকদের কাজ শুরু হয়ে গিয়েছে। ভিড় সামাল দিতে সদা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নড়রা রাখা হচ্ছে। চলতি বছর গঙ্গাসাগর মেলা কে কেন্দ্র করে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটি লাইভ বয় ওয়াটার ড্রোন। পুণ্য স্নান করতে গিয়ে ভেসে যাওয়া বা ডুবে যাওয়া পুনার থেকে দ্রুত ও সহজে উদ্ধার করতেই ব্যবহার করা হচ্ছে রিমোট চালিত নুলিয়া।

অন্যদিকে, গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কপিলমুনির আশ্রম চত্বর। সাগরমেলার জন্য তৈরি হওয়া শুকনো হোগলা পাতার ছাউনিতে মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। সেই কারণে আরও সতর্ক  হয়ে গিয়েছে প্রশাসন। সুরক্ষার উপর বাড়তি জোর দিয়েছেন আধিকারিকরা। বিভিন্ন স্থানে আরও অগ্নিনির্বাপক যন্ত্র আনা হয়েছে।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে