চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গঙ্গাসাগর মেলার জন্য ১৫ টি ‘মেলা স্পেশাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে ও রাজ্য সরকারের উদ্যোগে গত সোমবার থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। বাসের পরিষেবা আগেই চালু হয়েছে গঙ্গাসাগরের কথা মাথাতে রেখেই। এবার ১২ তারিখ অর্থাৎ আজ থেকেই গঙ্গাসাগর স্পেশ্যাল ট্রেন চালু করল পূর্ব রেল। করোনা বিধি মেনেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের নানা জায়গা থেকেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়বে গঙ্গাসাগরে। মেলায় কোভিডবিধি মানার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা চিঠি দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনকে।

আর গঙ্গাসাগর মেলাতে যাওয়ার জন্য একগুচ্ছ বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। গঙ্গাসাগর মেলার জন্য ১৫টি ‘মেলা স্পেশাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ভিড়ের কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত। যার মধ্যে ১২টি গ্যালোপিং স্পেশাল ট্রেন। আর বকি ৩টি লোকাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সব ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই ‘মেলা স্পেশাল’ ট্রেন। ১২ টি ট্রেন যা গ্যালোপিং আকারে চালানো হচ্ছে তা ভর্তি হলে ৩ টি লোকাল ট্রেন চালানো হবে। করোনা বিধি মেনেই ট্রেন বেশি চালাতে আগেই পূর্ব রেলের আধিকারিককে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৮টি শিয়ালদা-নামখানা, ২টি শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর একটি ও কাকদ্বীপ থেকে শিয়ালদা একটি ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। মেলায় আসা পুণ্যার্থীদের কোভিড পরীক্ষার জন্য কাকদ্বীপের ৮ নম্বর লটে তিনটি কিয়স্ক করা হয়েছে। একই সঙ্গে কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকছে কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন ও বাসস্ট্যান্ডেও। সেখানে যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে আসা হচ্ছে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে। গঙ্গাসাগরের সমুদ্রতটকে এবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেওয়া হয়েছে প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ লোহার ব্যারিকেড। একসঙ্গে পঞ্চাশ জনের বেশী পুণ্যার্থীকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না। মেলায় কোভিড টেস্টের জন্য যেমন থাকছে ‘টেস্টিং অন হুইল’ পরিষেবা তেমনি পূণ্যার্থী থেকে তীর্থযাত্রীরা যাতে বিনামূল্যে ভ্যাক্সিন নিতে পারেন তার জন্য থাকছে ‘ভ্যাকসিনেশন অন হুইল’ পরিষেবাও। মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোভিডে আক্রান্ত বলে চিহ্নিত হলে দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে চিকিৎসার জন্য। এর জন্য থাকছে ‘এয়ার অ্যাম্বুল্যান্স হেলিকপ্টার’ ও ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ