আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি , ঘাটাল: আশ্চর্য কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।ভোট গণনার আগেই রবিবার বিকেলে গেরুয়া আবির মেখে বিজয় উৎসব পালন করল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট(BJP Candidate Sital Kapat)। তার সঙ্গে বিজেপি সমর্থকরা গেরুয়া আবির নিয়ে অকাল হোলি খেলায় মেতে ওঠেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটালে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী শীতল কপাটের দাবি যেভাবে ঘাটালের মানুষ তাদেরকে সমর্থন করেছে তার জন্যই ধন্যবাদ জানাতে তাঁরা আগাম আবির উৎসবে(Abir Utsav) মেতে উঠেছেন। বঙ্গে সাধারণ মানুষের উন্নয়ন হোক একমাত্র লক্ষ্য এই দাবি করেন তিনি। ঘাটালের মানুষকে জল বন্দির জীবন থেকে মুক্ত করা হবে বড় কাজ বলে তিনি মনে করেন।

এদিকে,বিজেপি কর্মীদের গণনার ফল প্রকাশের পর সংযত থাকার নির্দেশ শমীক ভট্টাচার্যের। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রবিবার সাংবাদিক বৈঠক করে বলেন,স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন নির্বাচনে স্বাদ পেয়েছে। বিচ্ছিন্ন কটা জায়গায় অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভাবে হয়েছে। মানুষ নির্বাচনে অংশগ্রহন করেছেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। অটো- টোটো চালকদের লাইন থেকে বের করে দেওয়া হয়েছে । মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার করা হয়েছে।২০২১ এর পুনরাবৃত্তি হবে না। মানুষ ভোট দিয়ে দিয়েছে।

নির্বাচনী ফলাফল তৃনমূল কংগ্রেসের কাছে জন্য। প্রতিহিংসার যে রাজনীতি আকার ধারণ করেছে মহা জঙ্গলরাজ থেকে মুক্তি পাবে এইবার। যাতে কোনো রকম হিংসায় না জড়ায় বিজেপি কর্মীরা সেই আবেদন জানিয়েছেন শমীক ভট্টাচার্য। আমরা চাই না আমরা যেভাবে আক্রান্ত হয়েছি , যেভাবে স্বীকার হয়েছে অন্য কোনো পরিবারের যাতে না হয়। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। রাজনৈতিক সংঘর্ষ যাতে হিংসায় পরিণত না হয়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ