ফেলে দেওয়া কাচের বোতলে এক নতুন শিল্প ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: ফেলে দেওয়া কাচের বোতল শিল্প ভাবনায় এবার হয়ে উঠেছে আরো মূল্যবান সম্পদ৷ রং তুলি আর শিল্প চেতনায় কাচের বোতল রূপ পেয়েছে অন্যান্য ভাবনায় ৷ বর্তমানে এই শিল্পের চাহিদা আকাশছোঁয়া৷ ঘর সাজানো কিংবা গিফট(Gift) আইটেমে পেইন্টিং করা কাচের বোতল শিল্প রসিকদের কাছে প্রথম পছন্দ | আর এই অনন্য ভাবনা এবার শিশুমনে বিকাশ ঘটাবে। আর তারই উদ্যোগ নিয়েছেন শিল্পী শুভ্রজিৎ বিশ্বাস।

প্রয়াত শিল্পী বাবার মৃত্যুবার্ষিকীতে কোন লৌকিকতাকে আমল দেন নি ছেলে শুভজিৎ বিশ্বাস ৷ বরং বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার ইচ্ছেঅনুযায়ী শিল্প ভাবনার এক বিশেষ উদ্যোগ নিয়েছেন ৷ এদিন তিনি ছোট ছোট শিল্পীদের নিয়ে এক নতুন শিল্প-সৃষ্টির চেষ্টা করলেন ৷ প্রতিবছরই বাবার মৃত্যুবার্ষিকীতে বিশেষ ধরনের কর্মশালার আয়োজন করেন শুভজিৎ বাবু ৷ এবছর এই কর্মশালায় তিনি শেখালেন কাচের বোতলের ওপর ছবি আঁকতে ৷ প্রায় ৫০ জন ছোট ছোট শিল্পীর হাতে তৈরি হলো এক নতুন সৃষ্টি ৷

শুভ্রজিতের বাবা সমরজিত বিশ্বাস ছিলেন একজন আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী৷ তার ছবি শুধু দেশে নয় বিদেশেও বহুবার প্রশংসিত হয়েছে ৷ শিল্পী সমরজিৎ বিশ্বাস চাইতেন হাবড়ার (Habra) কুমরো কাশিপুরের প্রতিটি নতুন প্রজন্মের চোখে যেন থাকে শিল্পের ছোঁয়া৷ ছেলেকেও চেয়েছেন একজন প্রকৃত চিত্রশিল্পী হিসেবে গড়ে তুলতে ৷ বাবার ইচ্ছে অনুযায়ী শুভ্রজিৎ নিজেকেও একজন চিত্রশিল্পী প্রতিষ্ঠিত করে ফেলেছেন ৷ গোল্ড মেডেল সহ এম ফাইন কমপ্লিট করে তিনি ছবি নিয়ে গবেষণা শুরু করেছেন ৷একজন সফল মানুষের ক্ষেত্রে শিল্প ভাবনা যে কত কার্যকর ভূমিকা নিতে পারে তা অজানা নয় কারোর ৷ বাবার পথ অনুসরণ করেই শিল্পী(Painter) শুভজিৎ বিশ্বাস তার গ্রামের বাড়ি কাশিপুর এলাকার প্রতিভাবান শিল্পীদের শিল্পভাবনা কে তুলে ধরতে নিয়েছে এই বিশেষ পদক্ষেপ’প্রথাগত ছবি আঁকা শিক্ষার বাইরেও এ ধরনের শিল্পচর্চা বাড়তি আকর্ষণ জুড়িয়েছে উপস্থিত শিল্পীদের মধ্যে ৷ কাচের বোতলের ওপর ছবি আঁকতে পেরে উচ্ছ্বসিত ছোট ছোট  শিল্পীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল