মাটি ছাড়াই মা, দনুজদলনী কিশোরী এখন মাতৃরূপেন সংস্থিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাটি ছাড়াই মা দুর্গার মূর্তি তৈরি করেছে দুই খুদে। তাদের এই শিল্পকীর্তিতে তাক লেগে গিয়েছে সকলের। সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লে দিয়ে তৈরি করেছে প্রতিমা। অষ্টম শ্রেণির আর এক ছাত্রী পিচবোর্ড দিয়ে তৈরি করেছে দেবী দশভুজের মূর্তি। দুই খুদের এই দুর্দান্ত প্রতিভা এখন সকলের চর্চার বিষয়। সকলেই হতবাক দুই কিশোরীর কীর্তিতে। স্কুল ছাত্রীদের হাতে তৈরি দুর্গামূর্তির পুজো করা হবে।

ক্লে দিয়ে দেবীর মূর্তি বানিয়ে জলপাইগুড়িতে সাড়া ফেলে দিয়েছে সপ্তম শ্রেণিরর ছাত্রী কেয়া দাস। এই শহরের পাতকাটা কলোনি অঞ্চলের বাসিন্দা কেয়া ছোট থেকে মাটি দিয়ে নানা রকমের মূর্তি বানাতে ভালবাসে। এর আগে সে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি তৈরি করেছে। তবে এই প্রথম দুর্গামূর্তি বানানো কিশোরীর। পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রায় দুই সপ্তাহ ধরে দুর্গা মূর্তি তৈরির কাজ চালিয়ে গিয়েছে সে।

স্কুল ছাত্রীর হাতে মহামায়ার মূর্তি প্রস্তুত হয়েছে একথা চাউর হতেই ভিড় জমিয়েছিলেন এলাকাবাসী। প্রত্যেকেই ছাত্রীর নিপুণভাবে মূর্তি তৈরির দক্ষতার প্রশংসা করেছেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিমার পুজো হবে বাড়িতেই, পরে বাড়িতে সাজানো থাকবে। ক্ষুদে শিল্পীর বাবা পেশায় একজন সিকিউরিটি গার্ড। বেতন সামান্য, তাই দিয়েই চলে সংসার, মেয়ের পড়াশোনা। জলপাইগুড়ি গার্লস স্কুলের ছাত্রী কেয়া পড়াশোনার পাশাপাশি ছবি আঁকে। বড় হয়ে ফাইনার্টস দিয়ে পড়তে চায় সে।

জলপাইগুড়িরই আরেক ছাত্রী মহামায়ার মূর্তি তৈরি করেছে। তবে এখানে মা অসুর দলনী নন, তার কাছে দেবী এসেছেন মাতৃরূপেন সংস্থিতা হয়ে। মায়ের রূপে প্রাপ্তি বানিয়েছে দনুজদলনীকে। প্রাপ্তি ভট্টাচার্যের এই কীর্তিতে শোরগোল শহরে। জলপাইগুড়ি সদর গার্লস বালিকা বিদ্যালযয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রাপ্তি। তার হাতে যে দুর্গা তৈরি হয়েছে তাতে কোনও হাতে অস্ত্র নেই। মা বিশ্বে শান্তি নিয়ে আসুক, এই কামনা কিশোরীর।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮