দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বীরভূমে নলহাটির নলাটেশ্বরী মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতি, ভক্তদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, নলহাটি : দীপান্বিতা অমাবস্যায় বাংলা জুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে জেলা সর্বত্রই কালী আরাধনা। বারোয়াড়ি মণ্ডপ থেকে শুরু করে মন্দির, সতীপীঠ, শক্তিপীঠে চলেছে ভক্তির আরাধনা। কালী পুজোর সকালে নলহাটির নলাটেশ্বরী মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতি করা হয়। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম নলাটেশ্বরীর মন্দির।

সোমবার সকালে মাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়। সন্ধ্যায় সন্ধ্যারতি, দুপুরে ও রাতে বিশেষ অন্নভোগ দেওয়া হবে। বছরের প্রতিদিনে মায়ের নিত্যপুজো হয়। কিন্তু কালীপুজোর দিনের তাৎপর্য আলাদা। এদিন সকালে থেকে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হয়েছেন মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে সকলেই নিজের নিজের প্রার্থনা নিয়ে এসেছেন। সকাল সকাল শুরু হয়ে গিয়েছে পুজো। কালীপুজোর দিন বিশেষ নিয়ম রয়েছে। প্রতিদিন মাকে দক্ষিণাকালী রূপে পুজো করা হয়। এদিন কালীরূপে পুজো করা হয়।

সকালে মঙ্গল আরতি দেওয়া হয়েছে। তারপরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়ে গর্ভগৃহ। তারপর থেকেই ভিড় জমতে শুরু করেছে। ভক্তরা পুজোর ডালি নিয়ে পৌঁছে যাচ্ছেন মায়ের কাছে। নলহাটেশ্বরী মন্দিরের সেবয়তরা বলেছেন, রাত ৯টা নাগাদ মায়ের পুজো শুরু হবে। হোমযজ্ঞ থেকে শুরু করে ছাগবলি ও মায়ের ভোগ রান্না করা হবে। তাতে থাকবে ৫ রকমের ভাজা, শোল মাছ, পায়েস। রাতের নিশপুজোয় বিশেষ পুজো করা হবে। সকালেই মাকে সাজিয় তোলা হয়েছে রাজবেশে। পূণ্যার্থীরা এসেছেন মন্দির চত্বরে। মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন নিজেদের প্রার্থনার কথা। সকাল থেকেই চলছে পুজো অর্চনা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ