মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! এই অভিযোগে গ্রেফতার হলেন গোঘাটের তৃণমূল নেতা ফিরোজ আলি। গোঘাট-২ পঞ্চায়েত সমিতির এই সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন কিছু পোস্ট করা হয়েছিল, যা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হতে পারে। বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ফিরোজকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের সঙ্গে ফিরোজের সোশ্যাল মিডিয়া পোস্টের একাধিক স্ক্রিনশট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোঘাট থানার পুলিশ। আজ রবিবার ধৃত তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।অভিযোগকারীরদের দাবি, ফিরোজের একাধিক পোস্টে আপত্তিকর এবং সাম্প্রদায়িক নিশানা করে বিতর্কিত ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি পোস্টে বিতর্কিত ছবিও ছিল বলে অভিযোগ। সেই কারণেই বিষয়টি শুধু মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন: রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলির স্ক্রিনশটও জমা দেওয়া হয়। এরপরই ফিরোজের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ শুরু হয়। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ফিরোজ আলি। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশই বলতে পারবে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি কোনও কুরুচিকর মন্তব্য করেননি। পুরো ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?