পর্যটকদের জন্য সুখবর, পুজোর আগেই দীঘা যাওয়ার অতিরিক্ত বাস চালু করছে এসবিএসটিসি

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন। পুজো এল বলে। পুজোর ছুটিতে অনেকের গন্তব্যস্থল থাকে সৈকত-সমুদ্র। তবে বাঙালির অন্যতম সমুদ্র সৈকত হল দীঘা। বছরের অন্যান্য সময়ই দীঘা থাকে ভিড়ে ঠাসা। পর্যটেকেদের আনাগোনা লেগেই থাকে। এদিকে পুজো এগিয়ে আসছে। এক মাসও সময় নেই বলা চলে। এমতাবস্থায় পর্যটনপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল এসবিএসটিসি। যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চালু করবে এসবিএসটিসি।

পুজোর মরশুমে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এসবিএসটিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়েছে ।মহালয়ার সময় থেকেই অতিরিক্ত বাস চালানো শুরু হবে।লক্ষ্মীপুজো পর্যন্ত এই পরিষেবা চলবে। বর্তমান মুহূর্তে বিভিন্ন ডিপো থেকে দীঘায় দৈনিক ৪০-৪৫টি সরকারি বাস চলাচল করে।পুজোর সময় এই সংখ্যাটা ৫৫থেকে ৬০টি করা হবে।

কেননা দীঘা লাইনে অধিকাংশ দিন ট্রেন ভিড়ে ঠাসা,তাও আবার সময়মতো চলছে না। এক্সপ্রেস থেকে লোকাল সবেতেই এই সমস্যায় ভুক্তভোগী পর্যটকরা।তাছাড়া, পুজোর মরশুমে দূরপাল্লার ট্রেনের টিকিট পেতেও সমস্যা হচ্ছে যাত্রীদের।

ফলে স্বাভাবিকভাবেই সড়কপথে ভিড় বাড়ছে। তবে সেখানও টিকিট পেতে সমস্যা হচ্ছে।পুজোর মরশুমে ছুটিতে যেহেতু প্রতিবছর দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবছরও ভিড়ের আগাম আভাস মিলছে। উৎসব মরশুমে দীঘায় পর্যটকদের পরিবহণের যাতে সমস্যা না হয় সেজন্য অন্য ডিপো থেকে বাস তুলে দীঘা-কলকাতা রুটে চালাবে এসবিএসটিসি।

এই নিয়ে দঙ্গিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দীঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ জানান, পুজোর সময় দীঘায় পর্যটকদের ঢল নামে। হাজার হাজার পর্যটক সমাগম হয়। তাঁদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাড়তি বাস চালানো হবে। মহালয়ার সময় থেকেই এটা শুরু হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

অন্যদিকে এবারও পুজোর মরশুমে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়েছে। বারংবার জোর দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার উপর। সি-বিচ এলাকায় নজরদারি রাখা হচ্ছে। রাতের দিকে উইনার্স টিম টহল দিচ্ছে। পুলিশ কর্মকর্তারাও টহল দিচ্ছে পর্যটন কেন্দ্রে। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে