শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রথম দফার ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। দুপুরে তরকারি সঙ্গে মুড়ি মেখে খেলেন গৌতম দেব(Goutam Deb)। প্রচন্ড গরমের মধ্যে বুথে বুথে সকাল থেকে ঘুরতে হচ্ছে তৃণমূল প্রার্থীকে। তাই দুপুরে হালকা মধ্যাহ্ন ভোজন করার জন্যই মুড়িকেই বেছে নিলেন গৌতম দেব। এর আগে ঝাড়গ্রামে(Jhargarm) প্রচারে গিয়ে ১০ টাকা দিয়ে ঝাল মুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একেবারে বাঙালি কায়দায় হাতে মুড়ি নিয়ে মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল মোদির। বৃহস্পতিবার রাজ্যে প্রচারে এসে নদিয়ার কৃষ্ণনগরে সভা থেকে মোদি ব্যাঙ্গের সুরে বলেন, ‘আমি ঝাল মুড়ি খেলাম আর ঝাল লাগল তৃণমূলের’।

ঝাড়গ্রামে প্রচারে গিয়ে মোদি গাড়ি থামিয়ে ঝাল মুড়ি খেতে নেমে পড়বেন যে তা বিজেপি সমর্থকরা কোনভাবেই আগের থেকে বুঝতে পারেনি। ঝাল মুড়ির সঙ্গে বাঙালির একটি নারীর টান আছে ভোটের আগে তার সঙ্গে একাত্ম হতেই মোদির ঝাল মুড়ি অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চ্যালেঞ্জ দিয়ে মোদিকে নাম না করে বলেন ,ঝাল মুড়ি খেলেন। এবার মাছ খেয়ে দেখান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও সেই ঝাল মুড়ি শব্দটিকে নিশানা করে বলতে শোনা যায় রাজ্যে আইন-শৃঙ্খলা কতটা ভালো সেটা বোঝা গেল।

না হলে প্রধানমন্ত্রী কি আর ঘুরে ঘুরে ঝালমুড়ি খেতে পারতেন? আরে রাত্রিবেলা ওইটা পুরো চারদিকে ছড়িয়ে দিয়েছে জানিস এটা নিয়ে রাত্রিবেলা আমি আর অনেকক্ষণ আলোচনা বেশি আছে তাকে পুরো ছবি ছবি দিয়ে করে দিয়েছে মাড়াই আমি ওই জন্য সুস্মিতা কালকে আমি আর আলোচনা করে আমি বললাম সুস্মিতাকে পাঠাই। এই ঝাল মুড়ি ইস্যুতে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, আগামী ৪ মে ফল প্রকাশের পর শুধু মিষ্টি নয়, ঝালমুড়িও বিলি হবে। বাংলায় নির্বাচন আর হিংসা সমার্থক বলে অনেকেই অভিযোগ করেন। কিন্তু বৃহস্পতিবার রাজ্যে এসে মোদী বলেন, এবার রেকর্ড হয়েছে। ৫০ বছরেই দৃশ্য দেখা যায়নি ।বাংলায় ভোট হিংসা এবার সবচেয়ে কম।

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা