কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের (১০ অগস্ট) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। প্রতিবেদন প্রকাশের সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। ধসে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২ হাজার ৭০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ভিটে-মাটি হারিয়ে কয়েক হাজার মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।

গকাল সোমবার (১০ অগস্ট) স্থানীয় সময় সকাল সাতটা ৩৪ মিনিটে পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। কম্পন এতই তীব্র ছিল যে চোকোর পাশাপাশি কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তা অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যে আরও ২১টি আফটারশক অনুভূত হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এটি চলতি একবিংশ শতকে দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলারদো দে লা এসপ্রিল্লা জানিয়েছেন, ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার ক্যালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেস-সহ একাধিক শহর কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। হাজার-হাজার ঘর-বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধ্বংসস্তুপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন ত‍ৎপরতায় কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। উল্লেখ্য, ২৭ বছর আগে ১৯৯৯ সালেও কলম্বিয়ার কফি অঞ্চল হিসেবে পরিচিত আরমেনিয়া ও পেরেইরাতে ৬ দশমিক ২ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল