‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল এখনও বেপাত্তা। এবার টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল সিউড়ি আদালত। এক মাসের মধ্যে হাজিরার নির্দেশ আদালতের। জুলাইয়ের শেষে টুলুর আত্মীয়া মিনার মণ্ডলের সিউড়ির বাড়ি থেকে প্রায় ৫০ কোটির সম্পত্তি উদ্ধারের পরেই এই তথ্য সামনে আসে। গোপন অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ২৮ কোটি নগদ এবং ১৫ কেজি গহনা উদ্ধার করে পুলিশ। অনুমান, ওই সম্পত্তি টুলু মণ্ডলেরই। তিনি আইনি জটিলতা থেকে বাঁচতে ওই সম্পত্তি আত্মীয়দের নামে করে রেখেছেন। এদিকে বিধানসভা নির্বাচনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না টুলুকে।

অনুমান, তিনি দেশ ছেড়েছেন এবং দুবাই হয়ে তুরস্ক পাড়ি দিয়েছেন। সেই বিবেচনা করেই এবার টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ (Interpol বা আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো একটি বিশেষ অনুরোধ। এর মাধ্যমে কোনও পলাতক অপরাধীকে খুঁজে বের করে তাঁকে সাময়িকভাবে গ্রেফতার বা প্রত্যর্পণের ব্যবস্থা নেওয়া হয়) জারি করল সিউড়ি আদালত। তাঁকে আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক টুলু আদালতে হাজিরা না দিলে তাঁকে ‘অপরাধী’ (প্রোক্লেইমড অফেন্ডার) হিসেবে ঘোষণার আবেদন করা হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।  গতকাল টুলুর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল সিউড়ি আদালত। একই সঙ্গে টুলুর তিন আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূম জুড়ে টুলুর একের পর এক ‘বেআইনি’ সম্পত্তির হদিশ মিলছে। রাজ্যের অন্য প্রান্তেও টুলুর আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব বর্ধমানের আউশগ্রামে টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি শেষে তাঁর পুত্র মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে গ্রেফতার করে তদন্তকারীরা। টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। এছাড়া গতকাল শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন এলাকার এক বিলাসবহুল বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে তিন টুলু ঘনিষ্ঠকে আটক করে পুলিশ। পুলিশের নজর এড়িয়ে ওই বিলাসবহুল বাড়িতে কী কাজকর্ম চলত সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাতে টুলুর গোপন সম্পত্তির আরও খোঁজ পাওয়া যায়। ওই বাড়ির উল্টোদিক থেকে একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি টুলুর এক আত্মীয়ের বাড়ি থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। টুলুর অন্য ঘনিষ্ঠদেরও সম্পত্তির হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল