‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতাতে আসতেই একাধিক ফাইল খুলেছে। পূর্বতন তৃণমূল সরকারের সমস্ত দুর্নীতি সংক্রান্ত ফাইল খুলে তদন্ত শুরু করেছে বিজেপি সরকার। পঞ্চায়েতেরও বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ফাইল খুলেছে। তার তদন্ত চলছে। কিন্তু শুধুই দুর্নীতি খুঁজলেই হবে না, মানুষকে পরিষেবাও দিতে হবে। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পঞ্চায়েত দফতরের পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে এমনই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, ‘পঞ্চায়েত স্তরে কোথায় কোনও কাজে অগ্রগতি হয়েছে, কোথায় কোনও কাজ আটকে, কী সমস্যা রয়েছে, সে সব নিয়ে আলোচনা হয়েছে। যে সব জায়গায় কাজের খুব বেশি অগ্রগতি হয়নি, আগামী এক-দু’দিনের মধ্যেই সেখানে কাজের অগ্রগতি লক্ষ করা যাবে। যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা আবাস যোজনার বাড়ি পাননি, তাঁদের সেই বাড়ি পাইয়ে দেওয়াকেই অগ্রাধিকার দেবে সরকার। বর্তমানে সরকারের মূল লক্ষ্য, পারফরম্য়ান্স ও কাজের ডেলিভারির উপরে জোর দেওয়া, যাতে সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।’

আরও পডুন: টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন ব্লকে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা পড়ে থাকা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কী ভাবে সেই টাকা দ্রুত এবং সঠিকভাবে কাজে লাগানো যায়, তা আধিকারিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। শৌচালয় নির্মাণের ক্ষেত্রেও নতুন পদ্ধতির কথা জানানো হয়েছে। আগে শৌচালয় তৈরি করার পর টাকা দেওয়ার ব্যবস্থা থাকলেও, এখন কাজ শুরু করার জন্য প্রথমেই ৫০ শতাংশ টাকা দেওয়া হবে। বাকি টাকা দেওয়া হবে শৌচালয় সম্পূর্ণ হলে। এর ফলে যে সব জায়গায় শৌচালয় নির্মাণের কাজ বন্ধ রয়েছে, সেগুলি দ্রুত শেষ করা যাবে। যোগ্য না হয়েও অনেকেই আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। এ রকম প্রায় সাড়ে ১২ হাজার জনকে নোটিস দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। এই প্রক্রিয়া চলতেই থাকবে। সব দুর্নীতির হিসেব হবে।’

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো