কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা মানে কারও কাছে নিজের মত বাঁচা, কারও কাছে মনের কথা বলা আবার কারও কাছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রে গ্রহ-নক্ষত্রের প্রভাব অনুযায়ী স্বাধীনতার সংজ্ঞাও বদলে যায়। কোনও রাশি সম্পর্কের বাঁধন পছন্দ করে না। কেউ অর্থনৈতিক স্বনির্ভরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আবার কারও কাছে নিজের অনুভূতি প্রকাশের সুযোগই আসল। স্বাধীনতা দিবসের আগে জেনে নেওয়া যাক, ১২ রাশির জাতকদের কাছে স্বাধীনতার আসল অর্থ কী।

মেষ রাশি

মেষ রাশির জাতকরা জন্মগত ভাবেই অন্যের নির্দেশ বা পরিচালনার অধীনে থাকতে পছন্দ করেন না। তাঁদের স্বাধীনতা মূলত নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মধ্যে। কর্মক্ষেত্রে দায়িত্ব পেলে নিজেদের সেরাটা দিতে পারেন। অন্যায় বা অবিচার দেখলে চুপ করে থাকার স্বভাবও তাঁদের নয়। সাহসের সঙ্গে প্রতিবাদ করতেও পিছপা হন না।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের কাছে স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মনির্ভরতা। বিশেষ করে অর্থনৈতিক ভাবে নিজের পায়ে দাঁড়ানো তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। কারোর উপর আর্থিক ভাবে নির্ভরশীল হয়ে থাকতে তাঁরা খুব একটা পছন্দ করেন না। পাশাপাশি নিজের মতামত স্পষ্ট ভাবে প্রকাশ করার সুযোগও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। নিজের সিদ্ধান্তে অটল থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই বৃষের স্বভাব।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জীবনে স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ তাঁরা একেবারেই পছন্দ করেন না। নিজের মতো করে ভাবতে, ঘুরতে এবং নতুন কিছু জানতে তাঁরা ভালবাসেন। তাঁদের কোনও কিছু করতে বাধা দিলে উল্টো সেই কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যেতে পারে। মনের কথা চেপে রাখার বদলে স্পষ্ট ভাবে প্রকাশ করতেও তাঁরা স্বচ্ছন্দ।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের কাছে স্বাধীনতার অর্থ অনেকটাই আবেগের সঙ্গে যুক্ত। নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের কথা দীর্ঘদিন চেপে রাখলে তাঁরা ভিতর থেকে অস্বস্তি ও মানসিক চাপ অনুভব করতে পারেন। তাই নিজের আবেগ, ভাল লাগা কিংবা কষ্ট নিজের মতো করে প্রকাশ করতে পারাটাই তাঁদের কাছে প্রকৃত স্বাধীনতা।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা পরিকল্পনা করে এবং নিজেদের নিয়মে কাজ করতে বেশি পছন্দ করেন। অতিরিক্ত হস্তক্ষেপ তাঁদের একেবারেই পছন্দ নয়। নিজের মতো করে কাজ সাজিয়ে নেওয়ার সুযোগ পেলে তাঁরা অত্যন্ত গোছানো ও দক্ষ ভাবে দায়িত্ব সামলাতে পারেন। দৈনন্দিন জীবনেও নিজের সিদ্ধান্ত অনুযায়ী সময় ও কাজ পরিচালনা করার স্বাধীনতা তাঁদের প্রয়োজন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের কাছে স্বাধীনতা মানে নিজের জীবন ও সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ। তাঁরা সামাজিক হতে ভালবাসেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। তাই কে কার সঙ্গে মিশবে বা কার সঙ্গে কথা বলবে এই ধরনের নিষেধাজ্ঞা তাঁদের কাছে বিরক্তিকর। সম্পর্কের মধ্যেও নিজের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চান তুলা রাশির জাতকরা।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের স্বাধীনতার ধারণাটি কিছুটা আলাদা। তাঁরা নিজের মতো করে জীবন পরিচালনা করলেও কাছের মানুষদের পাশে থাকতে পছন্দ করেন। তাঁদের কাছে বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের উপর অন্যরা ভরসা করুক, সেটিও তাঁরা চান। তাই একা এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে চলার মধ্যেও তাঁরা স্বাচ্ছন্দ্য খুঁজে পান।

ধনু রাশি

বৃহস্পতির প্রভাবে ধনু রাশির জাতকদের মধ্যে স্বাধীনচেতা মনোভাব প্রবল। নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের মতামত প্রকাশ করা তাঁদের স্বভাবের অংশ। কোনও ধরনের অযৌক্তিক নিয়ন্ত্রণ তাঁরা সহজে মেনে নিতে পারেন না। ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়েও তাঁরা অত্যন্ত সচেতন। অন্যায়ের প্রতিবাদে প্রকাশ্যে সরব হতেও পিছপা হন না।

মকর রাশি

মকর রাশির জাতকদের কাছে স্বাধীনতা মানে নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ। তাঁরা উচ্চাকাঙ্ক্ষী এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের স্বাধীনতা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের লক্ষ্য পূরণে প্রয়োজন হলে অনেকটা পথ একাই পাড়ি দিতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের সহজে কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। তাঁরা সাধারণত ধৈর্যশীল এবং সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘদিন কোনও ধরনের নিয়ন্ত্রণ বা বাধা সহ্য করতে হলে একসময় হঠাৎ সব বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে পারেন। নিজের চিন্তা ও মতাদর্শ অনুযায়ী চলার স্বাধীনতা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধও তাঁদের মধ্যে প্রবল থাকতে পারে।

মীন রাশি

মীন রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল। তাই তাঁদের কাছে স্বাধীনতার সবচেয়ে বড় অর্থ হল নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ। কঠিন কথা বা আবেগে আঘাত করা আচরণ তাঁরা সহজে ভুলতে পারেন না। বারবার মানসিক ভাবে আঘাত পেলে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে দূরে সরে যেতে পারেন। নিজের অনুভূতি নিজের মতো করে প্রকাশ করা এবং মানসিক ভাবে মুক্ত থাকা মীন রাশির জাতকদের কাছে এটাই স্বাধীনতার অন্যতম বড় সংজ্ঞা।

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা