বুধবার দিনহাটায় রাজ্যপাল, নিশীথের বিরুদ্ধে তৃণমূলের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনহাটায় সংঘর্ষের ঘটনায় কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপির ৪৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন দিনহাটায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। বনধের জেরে দোকানপাট রয়েছে বন্ধ। যানবাহন পরিষেবাও বন্ধ রয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য সদা সতর্ক পুলিশ প্রশাসন। তৃণমূলের বনধ ডাকা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানান, তৃণমূল বনধ সমর্থন করে না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে বনধ ডাকা হয়েছে। মানুষ সেই বনধে স্বতঃস্ফুর্ত সাড়া মিলেছে।

এদিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ দিনহাটার উদ্দেশ্য রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল। গত মঙ্গলবার রাতেই রাজভবনের তরফে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কিছুদিন আগে রাজ্যে কোনও সমস্যা তৈরি হলে সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে অভিযোগ শুনতে বিশেষ সেল খুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে রাজ্যপালের দিনহাটায় যাওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে দিনহাটায় নিগম নগর এলাকায় দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সংঘর্ষে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্খকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা