পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যু। অভিযোগ,  ঘটনাস্থলে দাদু প্রাণ গেলেও বেঁচে ছিল ৭ বছরের শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে,  ৪৫ বছর বয়সী কাদের শেখ তাঁর স্ত্রী এবং সাত বছরের নাতি তামিম শেখকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ভর্তা মোড় থেকে মূল রাস্তায় ওঠার সময় একটি দ্রুতগামী ‘চায়না ভ্যান’-এর সঙ্গে তাঁদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই কাদের শেখের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গুরুতর আহত শিশু তামিমকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ,  হাসপাতালের জরুরি বিভাগে সে সময় কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সরা তেমন কোন চেষ্টাও করেননি। সঠিক সময়ে চিকিৎসা না হওয়াতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার ও পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত নার্সরা। তাঁরা জানিয়েছেন, ‘শিশুটিকে আনার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছিল। যেহেতু পরিস্থিতি আশঙ্কাজনক ছিল, তাই তড়িঘড়ি সিনিয়র ডাক্তারকে ফোন করা হয়। তবে ডাক্তারবাবু পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।’

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র