দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিদাকে এলোপাথাড়ি কোপ মেরে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন মামা ও মাসি। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার কপরডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সৌরভ দুলেকে গ্রেফতার করেছে পুলিশ।

 জানা গিয়েছে, প্রায় চার বছর ধরে মামার বাড়িতেই থাকতেন সৌরভ। শুক্রবার গভীর রাতে আচমকাই বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছেন আভা দুলে। বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নিদ্রা দুলে এবং শিবু দুলে। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। নিদ্রা দুলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত শিবু দুলে ও আভা দুলেকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

প্রতিবেশীদের দাবি, পরিবারের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি লেগে থাকত। তবে সেই অশান্তি এমন ভয়াবহ পরিণতি নেবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সৌরভ দুলেকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। কী কারণে এই হামলা, তার নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযুক্তকেও জেরা করছেন তদন্তকারীরা। পুরো ঘটনার তদন্ত চলছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে